চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পানীয় জল প্রকল্পের জন্য বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্র: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : বাড়িতে বাড়িতে পানীয় জল প্রকল্পের জন্য বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্র। টাকা না দিলেও পানীয় জল প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের আগে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার উন্নয়ন নিয়ে আলোচনা করছেন তিনি। সেখানে হাজির রয়েছেন অনুব্রত মণ্ডল সহ কোর কমিটির সদস্যরা।  উপস্থিত রয়েছেন বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকরা।

প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। এর আগে ১০০ দিনের কাজের টাকার বকেয়া থাকার কথা নিয়ে বার বার সোচ্চার হয়েছিলেন তিনি। এদিনও তিনি বলেছেন, জলপ্রকল্পের টাকা নিয়ে। সেই টাকাও কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ করেছেন। কিন্তু কেন্দ্র টাকা না দিলেও কাজ পড়ে থাকবে না বলেও জানিয়েছেন তিনি। বিধায়ক ও সাংসদরা নিজেদের তহবিল থেকেও অর্থ বরাদ্দ করবেন। ঘরে ঘরে পানীয়জল পৌঁছে দেওয়ার কাজ করা হবে। বীরভূম জেলার উন্নয়ন নিয়েই জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেখান থেকেই কাজ করার কথা বলা হয়েছে। কাজ ফেলে রাখা যাবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজের টাকা বকেয়া। একাধিকবার এই নিয়ে অভিযোগ জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। এবার পানীয় জল প্রকল্পেও বঞ্চনার কথা বলেছেন তিনি। বকেয়া টাকার দাবিতে আন্দোলনের রেশ ছড়িয়েছিল রাজধানীর রাস্তাতেও। কিন্তু তারপরেও সেই টাকা মেলেনি বলে জানিয়েছেন তিনি। কেন্দ্র টাকা না দিলেও কাজ আটকে থাকবে না। জেলার উন্নয়ন চলবে। বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ করা হবে। প্রয়োজন হলে সাংসদ ও বিধায়করা নিজেদের তহবিলের টাকা খরচ করবে। এদিন বাংলার বাড়ি দেওয়ার কথাও উঠে এসেছে। তিনি বলেছেন, ১২ লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়েছে। ১৬ লক্ষ বাড়ির টাকা আরও দেওয়া হবে। কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরে মে মাসে আরও ১ কিস্তির টাকা দেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

রেলের জায়গায় প্রচারের অভিযোগ, গ্রেফতার ৩ নেতা সহ ১২ বাম সমর্থক

“শেষ সুযোগ ২০২৬, মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি!” বিতর্কিত মন্তব্য লকেটের

১৬ টি মাইকে ভেসে উঠবে হনুমান চাল্লিশা, মিনাখাঁয় গড়ছে শ্রীরাম টাওয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ