গঙ্গাসাগরের পুণ্যার্থীদের সুবিধায় রেলের কাছে বাড়তি ট্রেনের আর্জি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই গঙ্গাসাগর মেলা। আর তা নিয়েই শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। নতুন বছরে ৮-১৭ জানুয়ারি সাগরদ্বীপে আয়োজিত গঙ্গাসাগর মেলায় লাখ লাখ মানুষ পুণ্যস্নান করতে আসবেন। আর তাই সেখানে যাতে কোন নিরাপত্তার খামতি না থাকে তাঁর জন্য রাজ্য সরকার শুরু করেছে প্রস্তুতি। গঙ্গাসাগর নিয়ে বুধবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন,” গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব। পৃথিবীর সব থেকে বড় মেলা। ৪০ লক্ষ মানুষ আসে। ১ ঘণ্টা আগে চিড়িয়াখানার সামনে থেকে এলাম। দেখলাম খুব ভিড়। কলকাতা পুলিশ কিছু মাইক্রোফোন ব্যবহার করছে। ট্রাফিককে আরও ভাল করে দেখতে হবে। পূণ্যার্থীদের জন্য ২২৫০ তো সরকারি বাস, ৩২টি ভেসেল, ১০০ টি লঞ্চ ব্যবহার করা হবে। রেলকে অনুরোধ করব মেলার আগে ও পরে বেশি ট্রেন চালাতে। ১৩ থেকে ১৭ বেশি ট্রেন চালাতে হবে।“

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান,’গঙ্গাসাগরে আগত পুন্যার্থীদের জন্য থাকছে জলের ৬০ লাখ পাউচ । ৩০০ বেডের হসপিটাল থাকছে। ১০০ –এর বেশি অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে। এয়ার অ্যাম্বুল্যান্স রাখা হচ্ছে। শোলার ঘরগুলোতে অনেক সময় আগুন লেগে যায়।তারজন্য রয়েছে বিশেষ প্রস্তুতি।‘  তবে এবার গঙ্গাসাগরে নেই রান্নার অনুমতি নেই। 

বর্তমানে গঙ্গাসাগর মেলার জন্য প্রস্তুতি এখন মধ্যগগণে। এবার শীত কম। তাই প্রশাসনের অনেকের ধারণা উত্তর ও পশ্চিম ভারত থেকে বিপুল সংখ্যক পুন্যার্থী এবারের সাগর স্নানের জন্য আসতে পারেন। তাই জোরকদমে চলছে গঙ্গাসাগরের প্রস্তুতি।

টালিগঞ্জ স্টেশনে সিগন্যালিং সমস্যা, সকাল থেকেই ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

৩১ জুলাই আসছে OnePlus N6x, লঞ্চের আগেই প্রকাশ্যে ফোনের ডিজাইন ও ফিচার

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করবে না কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?