দাম্পত্য জীবন সুখকর ও স্বাস্থ্যকর বানাতে উদ্যোগী রাজ্য, হাতিয়ার রূপশ্রী

বাংলায় রূপশ্রী প্রকল্পে বিয়ে হওয়া নব দম্পতির Family Planning ও শারীরিক সমস্যার বিষয়গুলি দেখভালের দায়িত্ব এবার পাচ্ছে ব্লক স্বাস্থ্য দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) নববধূদের দাম্পত্য জীবন সুখকর ও স্বাস্থ্যকর বানাতে এবার উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দম্পতির(New Married Couple) Family Planning ও শারীরিক সমস্যার বিষয়গুলি দেখভালের দায়িত্ব এবার রাজ্য সরকার তুলে দিচ্ছে ব্লক স্বাস্থ্য দফতরকে। এর পাশাপাশি দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয়ে সচেতনতার প্রচারও করা হবে রাজ্য সরকারের উদ্যোগে। এই কাজের জন্য রূপশ্রী প্রকল্পের(Rupasree Project) ডেটাবেসকেই কাজে লাগানো হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সেই তথ্য ব্লকের BMOH’র সঙ্গেও শেয়ার করবে ব্লক প্রশাসন। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলায় প্রাথমিক পর্যায়ের কাজ শুরুও হয়ে গিয়েছে। এর জন্য প্রতিটি জেলার BDO, SDO-দের রূপশ্রী পোর্টাল থেকে সদ্য বিবাহিত জীবন শুরু করা মেয়েদের পূর্ণাঙ্গ তথ্য দিয়ে তালিকা তৈরি করতে বলা হয়েছে। মূলত যাঁরা বিয়ের পর অন্য ব্লকে চলে এসেছেন, সেই তথ্য ব্লকের BMOH-দের সঙ্গে শেয়ার করতে হবে। একটি নির্দিষ্ট ফরম্যাটে দম্পতির বিস্তারিত তথ্য নথিভুক্ত করা হবে‌। সেখানে জেলা, ব্লক, স্বামী-স্ত্রীর নাম, বিয়ের সময় মহিলার বয়স, স্বামীর বাড়ির ঠিকানা, বিয়ের তারিখ ও ফোন নম্বর লেখা থাকবে।

আরও পড়ুন বাংলার নির্মাণ শ্রমিক ৪৩ লক্ষ, উন্নয়নে বরাদ্দ ৫০০ কোটি

দেখা গিয়েছে, নতুন দাম্পত্য জীবন শুরু করার পর অনেক দম্পতিকেই নানা শারীরিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়‌।‌ যার‌ মধ্যে অন্তঃসত্ত্বাকালীন সমস্যা অন্যতম। তখন ডাক্তারের পরামর্শ নিতে হয়।‌ অনেক সময় চিকিৎসা শুরু করতেও দেরি হয়ে যায়, তখন সমস্যা আরও বাড়ে। এমনকী সন্তান প্রসবের পরেও নানা শারীরিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় দম্পতিকে। এবার দাম্পত্য জীবনের সেই সমস্ত সমস্যার সমাধান করবে রাজ্য সরকার। গ্রাসরুট লেভেলে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়েও কাজ করা হচ্ছে। বৈবাহিক জীবন শুরু করতে চলা দম্পতিদের ডেটাবেস তৈরি করবে ব্লক স্বাস্থ্যদপ্তর। এর পাশাপাশি, নতুন দম্পতিদের কাউন্সেলিং ও স্বাস্থ্যজনিত যে কোনও সমস্যার নজরদারিও চালানো হবে ব্লক স্বাস্থ্যদফতরের তরফ থেকে।‌ পাশাপাশি রূপশ্রী পোর্টালের‌ মাধ্যমে নব দম্পতিকে সহজেই চিহ্নিত করতে পারবে বিএমওএইচরা। তার জন্য ব্লক ও পুরসভাগুলিকে রূপশ্রীর তথ্য বিএমওএইচদের সঙ্গে শেয়ার করতে হবে। সেই তালিকার মাধ্যমে সংশ্লিষ্ট ব্লকে কারা দাম্পত্য জীবন শুরু করতে চলেছে, তাই নিয়ে ওয়াকিবহাল থাকবে ব্লক স্বাস্থ্যদপ্তর। এর ফলে বিবাহ পরবর্তী সমস্যার সমাধান আরও সহজ হবে।

আরও পড়ুন দ্রুত ফুরিয়ে যাচ্ছে দেশের ভূগর্ভস্থ জল, কলকাতায় জলাভূমিতে অক্সিজেনের ঘাটতি

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দম্পতির শারীরিক কোনও সমস্যা হচ্ছে কি না, তার জন্য আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের দিয়ে সর্বদা নজরদারি চালানো হবে‌ বলে জানা গিয়েছে। নিয়মিত দম্পতিদের বাড়ি গিয়ে স্বাস্থ্য সমস্যা হচ্ছে কি না, তার খোঁজ রাখা হবে, বাড়াবাড়ি হলেই যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এমনকী সচেতনতার প্রচারও করা হবে। এছাড়াও বর্তমানে বাইরে থেকে দম্পতিরা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য বিভিন্ন কাউন্সেলিং সেশন নিয়ে থাকেন। সেই ব্যবস্থাও এবার করছে রাজ্য সরকার।

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমের টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের