নিউবারাকপুর রবীন্দ্র সায়র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রর সেশন শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : পড়াশোনার পাশাপাশি খেলাধূলো শরীরচর্চার একান্ত জরুরী।তার জন্য যোগ ব্যায়াম, জিম সহ শরীর চর্চার মনো বিকাশে সাঁতার শেখার প্রয়োজন রয়েছে । সুস্থ শরীর গঠনের পাশাপাশি মনো বিকাশে শুক্রবার সকালে নিউবারাকপুর পুরসভা(Newbarrackpore Municipality) পরিচালিত ৪নং ওয়ার্ডে দুর্গা বাড়ি রোডে রবীন্দ্র সায়র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র সেশন শুরু হল। পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচ্ছবিতে মালা দিয়ে সুইমিং পুলের সামনে নারকেল ফাটিয়ে বাঁশি বাজিয়ে রবীন্দ্র সায়র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের সেশন সূচনা করেন।

উপস্থিত ছিলেন স্থানীয় পুর প্রতিনিধি কৃষ্ণা বোস, নীতা দে, দেবাশিস মিত্র, হৃষিকেশ রায়, শোভা রায়, সুদীপ ঘোষ, সুইমিং পুল দায়িত্ব প্রাপ্ত আধিকারিক স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী সহ শিক্ষার্থীরা।খুদে থেকে বড়রা সুইমিং পুলে(Swiming Pool) নেমে পড়লেন। প্রশিক্ষকরা খুদে দের জলে নামিয়ে সাঁতার শেখাতে ব্যস্ত। পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা জানান প্রতি বছরের মতো এবছর ও রবীন্দ্র সায়র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের মার্চ মাসের সেশন শুরু হল। পুরসভা পরিচালিত এই সুইমিং পুলে নববারাকপুর সহ দুর দুরান্ত থেকে ছেলে মেয়েরা সাঁতার প্রশিক্ষণ নিতে আসেন।

যথেষ্ট সুনাম রয়েছে এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের। চার বছর থেকে চোদ্দ বছর বয়সি ছেলে মেয়েদের সকাল বিকাল সাতার শেখানোর সুবন্দোবস্ত রয়েছে। পাশাপাশি মহিলা দের জন্যও আলাদা ব্যবস্থা। মার্চ থেকে অক্টোবর মাসে পর্যন্ত আট মাসের সেশন চলবে। শুক্রবার প্রভাতী সূচনায় অনুষ্ঠানে সুইমিং পুলে খুদেদের জলে উন্মাদনা উচ্ছ্বাস ছিল বেশ ভালো ।

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির