মুখে গ্যাঁজলা-রক্ত উঠে ফের মৃত্যু নয়টি হনুমানের, বাড়ছে রহস্যের পারদ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আপন মনে গাছে লাফালাফি করতে করতে আচমকায় মুখে গ্যাঁজলা উঠে রক্ত বেরিয়ে মাটিতে লুটিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল নয়-নয়টি হনুমান। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার শাঁখাই গ্রামে। মুখে গ্যাঁজলা ওঠার কয়েক মিনিটের মধ্যে কেন এই ঘটনা ঘটল? তা নিয়েই গ্রামজুড়ে দানা বাঁধছে রহস্যের চাদর।

কাটোয়া মহকুমা বন আধিকারিক শিবপ্রসাদ সিনহা বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” তবে গ্রামবাসীদের প্রাথমিক অনুমান, ফসলগুলিকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য অনেক সময় জমিতে বিষ দেওয়া হয়। আর এই বিষের কারণের মৃত্যু বলে ভাবনা অনেকের।

প্রসঙ্গত, শনিবার বিকেলে শাঁখাই গ্রামের রায়পাড়ার কাছে অজয় নদের ধারে একটি মাঠে ক্রিকেট খেলছিল কিছু কিশোর ও যুবক। স্থানীয় সূত্রে খবর, কিছুটা তফাতে তিনটি হনুমানকে পড়ে কাতরাতে দেখেন তাঁরা। মুখে জল দিয়ে শুশ্রূষার চেষ্টাও করেন। কিন্তু কিছুক্ষনের মধ্যেই মারা যায় তিনটি হনুমান। এবার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হনুমান মৃত্যুর ঘটনায় গ্রাম জুড়ে ঘনাচ্ছে রহস্য।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক