একা নন রাজু ঝা, শিল্পাঞ্চলে খুন হয়েছেন ৯জন মাফিয়া

রাজুকে নিয়ে এযাবৎ কাল পর্যন্ত শিল্পাঞ্চল এলাকায় ৯জন মাফিয়া খুন হয়েছেন। এদের কেউ ছিলেন কয়লা মাফিয়া, কেউ লোহা মাফিয়া কেউ বা ড্রাগ মাফিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবিভক্ত বর্ধমান জেলার(Burdhwan District) শিল্পাঞ্চল এলাকায় নয়ের দশক থেকে মাফিয়াদের হাত ধরে যে খুনোখুনি শুরু হয়, তার দাম কিন্তু তাঁদের নিজেদেরও দিতে হয়েছে। সাম্প্রতিক কালে বর্ধমানের মাটিতেই খুন(Murdered) হয়ে গিয়েছেন কয়লা মাফিয়া রাজু ঝা(Raju Jha)। পরিসংখ্যান বলছে, রাজুকে নিয়ে এযাবৎ কাল পর্যন্ত বর্ধমানের শিল্পাঞ্চল(Asansol Durgapur Industrial Area) এলাকায় ৯জন মাফিয়া(MAfia) খুন হয়েছেন। এদের কেউ ছিলেন কয়লা মাফিয়া, কেউ বা লোহা মাফিয়া কেউ বা ড্রাগ মাফিয়া। এলাকার মানুষেরা এই সব মাফিয়াদের যেমন ভয়া পান তেমনি এদের মৃত্যু দেখতে দেখতেও অভ্যস্ত হয়ে উঠেছেন তাঁরা। কার্যত নয়ের দশক থেকেই আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল এলাকায় চলছে এই মাফিয়াদের খুনের ঘটনা। সবটাই এলাকা বা ব্যবসা দখলের জন্য। কোনও কোনও ক্ষেত্রে কাজ করেছে প্রতিশোধ স্পৃহাও। রাজু সেই তালিকার নবৎম সংযোজন।

আরও পড়ুন নিশীথের মুখ পুড়িয়ে তৃণমূলে প্রত্যাবর্তন, অস্বস্তিতে বিজেপি

কলোসোনা রুইদাস, রমানন্দ যাদব, শেখ বাবলু, শেখ আমিন, যীশু, রামলক্ষ্মণ যাদব, শেখ সেলিমদের একইভাবে শার্প শ্যুটাররা খুন করে চলে গিয়েছিল ঠিক যেভাবে এখন রাজুকে খুন করে গা ঢাকা দিয়েছে শার্প শুটার তথা সুপারি কিলাররা। আগের ঘটনাগুলিতে মাফিয়াদের কে খুন করেছিল, কেই বা খুনের বরাত দিয়েছিল সেই সব সত্য সামনে আসেনি। কার্যত সবটাই আজও এক রহস্য। সম্ভবত রাজু ঝা খুনের ঘটনাতেও একই ঘটনা ঘটতে চলেছে। অর্থাৎ কে বা কারা তাঁকে খুন করল আর কারাই বা তা করালো তা হয়তো অন্ধকারেই থেকে যাবে। তবে এটাও ঘটনা আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের আর ৫টা কয়লা মাফিয়ার মতো রাজুর জীবন ছিল না। রাজু প্রকাশ্যে অনেক বেশি মেলামেশা করতেন। রাজনীতির জগতেও পা রেখেছিলেন। খুন না হয়ে গেলে তিনিই হয়তো আগামী দিনে আসানসোল মহকুমাজুড়ে কয়লার সিন্ডিকেটে নিজের একাধিপত্য কায়েম করতেন।

আরও পড়ুন বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, ধস্তাধ্বস্তি

২০১২ সালে লাউদোহার মাধাইগঞ্জে বাড়ির সামনেই কয়লা কারবারি শেখ সেলিমকে গুলি করে শার্প শ্যুটাররা।  সেই খুনের ঘটনাতেও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। ২০১৬ সালে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের কৈলাসপুরে শেখ আমিনকে গুলি করে মারা হয়। ২০১১ সালে বার্নপুর রোডে নির্মীয়মাণ একটি হোটেলের সামনে সিনেমার কায়দায় রামলক্ষ্মণ যাদবকে শ্যুট করা হয়। এই ঘটনায় অবশ্য ভিন রাজ্য থেকে কয়েকজন দুষ্কৃতীকে পুলিস গ্রেফতার করেছিল। শেখ বাবলুকে উখড়া এলাকার এক পেট্রল পাম্পের সামনে গুলি করা হয়। তার আগে আরও কয়েকজনকে একইভাবে মারা হয়েছিল। কিন্তু কেন এই খুনোখুনি? পুলিশ আধিকারিকদের দাবি, সবটাই কয়লা বা লোহার অবৈধ কারবারের দখলদারি নিতে। নয়ের দশক থেকে রানীগঞ্জ, জামুড়িয়া, পাণ্ডবেশ্বর, লাউদোহা, অণ্ডাল সহ বিভিন্ন এলাকায় অবৈধ কয়লা খাদানের দখল নিতে এই খুনোখুনি শুরু হয়েছে। এই খাদানগুলি কার্যত টাকার খাদানে পরিণত হয়েছিল। তা দখল করার জন্যই শুরু হয় বোমা, গুলির লড়াই। এলাকায় দাপট দেখাতে পারলেই বস হয়ে ওঠা যায়। কিন্তু তা স্থায়ী হয় না। সময় এলেই একজনকে খতম করে অন্যজন কুর্সি দখল করে। তখন সেই হয়ে যায় বস।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান