ধর্মের বেড়া ভেঙে প্রেমিকের উঠোনে নুরজাহান

সমাজের বাধা নিষেধকে পরোয়া না করে তাঁর জীবনে রাজেশকেই চান। আর সেই দাবি নিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের তো কোনও ধর্ম হয় না। তাই সমাজের বাধা নিষেধের তোয়াক্কা না করে ভিন ধর্মের যুবক রাজেশ দাসের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন নুরজাহান। প্রেমিক রাজেশ দাসও দীর্ঘ আড়াই বছর ধরে সঙ্গে ছিলেন নুরজাহানের। কিন্তু আড়াই বছর পর মত বদলায় প্রেমিকের। সমাজ আর পরিবারের বাধানিষেধের কাছে নিজেকে সঁপে নুরজাহানকে বিয়ে করতে অস্বীকার করেন তিনি। কিন্তু অদম্য জেদী নুরজাহান ধর্মের বিধিনিষেধ ছিন্ন করে, সমাজের বাধা নিষেধকে পরোয়া না করে তাঁর জীবনে রাজেশকেই চান। আর সেই দাবি নিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন তিনি।

উত্তর ২৪ পরগনা জেলার (North 24 Parganas) হাবড়া থানা এলাকার লক্ষ্মীপুরের বাসিন্দা নুরজাহান খাতুন। পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার দাসপুর থানার পোস্তংকা গ্রামের বাসিন্দা রাজেশ দাসের সঙ্গে দীর্ঘ আড়াই বছর ধরে প্রেমের সম্পর্ক তাঁর। নুরজাহানের অভিযোগ, দীর্ঘ আড়াই বছর ধরে প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ের কথা বলতে বেঁকে বসে রাজেশ। সমাজ ও পরিবারের চাপে তাঁকে বিয়ে করবে না বলে সটান জানিয়ে দেয়। আর তাই বিয়ে করার দাবি নিয়ে রাজেশের বাড়ির সামনে ধর্নায় বসেন ওই তরুণী।

পরিবার ছেড়ে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাবরা থেকে পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) দাসপুরে প্রেমিকের পাড়ায় হাজির হন নুরজাহান। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন দুজনেই, সেখান থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ আড়াই বছর ধরে চলে তাঁদের প্রেম। কিন্তু পরিবারের চাপে নুরজাহানের সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করেন রাজেশ। আর তাই রাজেশের সঙ্গে বাকি জীবনটা কাটাতে চেয়ে প্রেমিকের বাড়িতে গেলে তাঁকে তিরস্কার করা হয় বলে দাবি ওই তরুণীর। অবশেষে প্রেমিক রাজেশ দাসের অপেক্ষায় তাঁর মামাবাড়ির সামনে রাস্তাতেই শুক্রবার সারা রাত ধর্না দিলেন ওই তরুণী। কিন্তু দেখা দিলেন না প্রেমিক। পরিবার ও সমাজের চাপে রাজেশ তাঁর সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ প্রেমিকা নুরজাহানের। তাঁর কাছে রাজেশের সঙ্গে কাটানো একান্ত ব্যক্তিগত বহু ছবিও রয়েছে বলে জানান নুরজাহান। শুক্রবার সারা রাত ধর্না দেওয়ার পর শনিবার সকালে পুলিশ ওই তরুণীকে তুলে নিয়ে যায় দাসপুর থানায়। এর পর প্রেমিককে পেতে দাসপুর থানায় লিখিতভাবে গোটা বিষয়টি জানিয়েছেন প্রেমিকা নুরজাহান। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর