চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্চায়েত ভোটে কেশপুরে সৌজন্যের ছবি

নিজস্ব প্রতিনিধি: কেশপুরে সৌজন্যের ছবি দেখা গেল ভোটের দিন। শনিবার পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের অন্তর্গত উচাহার ১৯৫ বুথে। শুরু থেকেই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ।

ভোটের দিন বুথের কাছে একসঙ্গে দাঁড়িয়ে কোলাকুলি করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসে পার্থী শেখ হসিনুদ্দীন ও কংগ্রেস পার্থী আব্দুর জব্বর মল্লিককে। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস তিন রাজনৈতিক দলের প্রার্থী একসঙ্গে ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। সহবস্থান ও শান্তিপূর্ণ ভোটের বার্তা দিচ্ছেন উচাহার ১৯৫ বুথের তিন প্রার্থী।

ভোটারদের লাইনে দাঁড়িয়ে রয়েছেন যেমন প্রথম ভোটার, তেমনই বর্ষীয়াণ মহিলাও। জীবনের প্রথম ভোট দিতে আসা স্নেহা পারভিন বলেন, ‘লাইনে দাঁড়িয়ে ভোট দিতে ভালো লাগছে।’ লাইনে দাঁড়িয়ে থাকা আরও এক ভোটার সারফুদ্দিন মল্লিক জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি ভোট খুব ধীর গতিতে চলছে। সব মিলিয়ে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে জানান তিনটি রাজনৈতিক দলের প্রার্থী। উল্লেখ্য ভোটের দিন রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তির ঘটনার খবর আসছে যেখানে, সেখানে কেশপুর দৃষ্টান্ত তৈরি করল বলে মনে করছেন অনেকে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ