বাড়িতেই গোপনে চলছিল বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার, ধৃত ২

বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র। এরপরই চিহারু শর্মা এবং সোহদেব শর্মা নামে দুজনকে গ্রেফতার করে করণদিঘি থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: গোপন সুত্রে খবরের ভিত্তিতে করণদিঘি থানার ভাকশালা গ্রামে চিহারু শর্মা নামে এক ব্যাক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র। এরপরই চিহারু শর্মা এবং সোহদেব শর্মা নামে দুজনকে গ্রেফতার করে করণদিঘি থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার হয় চারটি অবৈধ পাইপগান এবং ১৯ রাউন্ড তাঁজা কার্তুজ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বাড়িতেই বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারবার চলছিল। আপাতত ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

শুক্রবার গভীর রাতে চলে তল্লাশি অভিযান। চিহারু শর্মা এবং সোহদেব শর্মার পাশাপাশি দুই বাড়িতে থাকেন। সেখানেই প্রতিবেশীদের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরেই বেআইনি অস্ত্র তৈরির কারবার চলছিল। কারণ এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি বেশ কিছু আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম পেয়েছে পুলিশ। প্রথমে চিহারুকে থানায় নিয়ে গিয়ে জেরা করতেই সহদেবের নাম সামনে আসে। পরে তাঁকেও গ্রেফতার করেছে করণদিঘি থানার পুলিশ। শনিবারই ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে আগ্নেয়াস্ত্রগুলি কোথায় বিক্রি হত আর মালমশলা কোথা থেকে আসত তার হদিশ পেতে চাইছে করণদিঘি থানার পুলিশ।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর