সিনেমার মত, ৬ দিন পর পুলিশের অভিযানে উদ্ধার দিল্লির ব্যবসায়ী

পুলিশ জানিয়েছে, গুগল সার্চ করে কলকাতা পুলিশ কমিশনারের নম্বর জোগাড় করেছিলেন দিল্লির অশোক থাপা। আবেদন জানিয়েছিলেন উদ্ধারের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুলিশের তৎপরতায় নতুন জীবন পেলেন দিল্লির ব্যবসায়ী। এ যেন পুরো ফিল্মি কায়দা। পুলিশের জালে ২ জন। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। কলকাতা পুলিশের (POLICE) এই সাফল্যে তাঁদের কুর্ণিশ জানাচ্ছে কলকাতা থেকে দিল্লি। সৌজন্যে গুগল ও একটি ফোন কল।

জানা গিয়েছে, দিল্লির পাইপ লাইন ব্যবসায়ী অশোক থাপা ১৫ দিন আগে এসেছিলেন কলকাতায়। তাঁর কাজের কথা ছিল কলকাতারই এক ব্যবসায়ী কুন্তল গুচ্ছাইতের সঙ্গে। কলকাতা আসার পরে অশোকের সঙ্গে বচসা বাধে কুন্তলের। এরপর দিল্লির ওই ব্যবসায়ীকে অপহরণ করে কুন্তল ও তার সাঙ্গপাঙ্গরা। অভিযোগ, ইডেন গার্ডেন্স এলাকা থেকে দিল্লির ওই ব্যবসায়ীকে অপহরণ (KIDNAP) করা হয়। ঘটনা ৬ দিন আগের। প্রথম ২ দিন তাঁকে একটি হোটেলে এবং পরের ৪ দিন তাঁকে মাদুরদহের একটি পরিত্যক্ত গুদামে আটকে রাখা হয়েছিল, পুলিশ সূত্রে জানা গিয়েছে এমনটাই।

পুলিশ জানিয়েছে, গুগল সার্চ করে কলকাতা পুলিশ কমিশনারের নম্বর জোগাড় করেছিলেন দিল্লির অশোক থাপা। আবেদন জানিয়েছিলেন উদ্ধারের জন্য। তারপরেই কমিশনারের নির্দেশে লোকেশন ট্র্যাক করে আনন্দপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় তাঁকে।

আনন্দপুর থানা সূত্রে খবর, কুন্তল গুচ্ছাইত সহ তার ৩ ঘনিষ্ঠ শাহনাজ, শম্ভু ও আলির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। বাকিরা পলাতক। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। জারি আছে তদন্ত। ঠিক কী নিয়ে বচসা, তা খতিয়ে দেখছে পুলিশ।

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের, ডিভোর্সের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের