কঙ্কাল সুশান্তের বিরুদ্ধে পোস্টার চন্দ্রকোণার গ্রামে

সিপিআই(এম) যতই সুশান্ত ঘোষকে তাঁদের দলের মুখ হিসাবে তুলে ধরুক না কেন, দলের অন্দরে বইছে সুশান্তের বিরুদ্ধে চোরা স্রোত। ক্ষুব্ধ জনতাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি বিকালে হয়েছিল সভা। সেই সভার মঞ্চে দাঁড়িয়ে তিনি বলে এসেছিলেন, ‘এটা ২০১৮ সাল নয়। এটা ২০২৩ সাল যে বুথ থেকে মেরে তাড়িয়ে দেবে তৃণমূলের গুন্ডাবাহিনী। তৃণমূলের মোকাবিলা করার মতো আমরাও প্রস্তুত হয়েছি।’ কিন্তু সেই সভার পর ২৪ ঘন্টাও কাটল না, সভাস্থলে পড়ে গেল Go Back শ্লোগান দেওয়া পোস্টার। কে বা কারা সেই পোস্টার দিল তা এখনও জানা যাচ্ছে না। সভার আয়োজকদের দাবি, রাজ্যের শাসক দলের তরফেই সেই পোস্টার দেওয়া হয়েছে। কিন্তু তা মানতে নারাজ এলাকারই লাল পার্টির একাংশ। তাঁদের দাবি, দলের অন্দরের ক্ষোভই বেড়িয়ে এসেছে পোস্টারে। কিন্তু কাকে ঘিরে এই ক্ষোভ। তিনি আর কেউ নন, বাম বাংলার জলজ্যান্ত কঙ্কাল নায়ক সুশান্ত ঘোষ(Susanta Ghosh)।  

আরও পড়ুন বার্লার জেলায় অগ্নিপরীক্ষায় বিজেপি, পিছিয়ে তৃণমূল

পঞ্চায়েতের ভোটে(Panchayat Election) জিততে সুশান্ত ঘোষকেই ফের মাঠে নামিয়েছে সিপিআই(এম)(CPIM)। পশ্চিম মেদিনীপুরের(Paschim Midnapur) মাটিতে তিনিই কার্যত পঞ্চায়েত ভোটে দলকে নেতৃত্ব দিচ্ছেন। রবিবার জেলার চন্দ্রকোণা থানার জাড়া গ্রামে সভা ছিল লালপার্টির। কার্যত জেলার মাটিতে এটাই সিপিআই(এম)’র প্রথম নির্বাচনী জনসভা ছিল। সেখানে সুশান্ত ছাড়াও ছিলেন রাজ‌্য কমিটির সদস‌্য যুব নেতা শতরূপ ঘোষ ও দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস‌্য অশোক সাঁতরাও। সুশান্ত এখন দলের জেলা কমিটির সম্পাদক। কিন্তু সূত্র বলছে তাঁকে এভাবে সামনে নিয়ে আসা ও তাঁর নেতৃত্বেই ভোটের প্রচার মানতে পারছেন না অনেক বাম সমর্থক ও কর্মীরাই। আর তাঁরাই সভার পরেরদিনই সভাস্থল ভরিয়ে দিয়েছেন পোস্টারে পোস্টারে। তাতে লেখা – ‘কঙ্কালকাণ্ডের নায়ক তোমাকে জানাই ধিক্কার, গো ব্যাক, গো ব্যাক’। কে বা কারা এই পোস্টার দিল, তা অজ্ঞাত। কারণ, পোস্টারে কারও নাম নেই। তবে বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। কেউই দায় নিতে চাইছে না।

আরও পড়ুন বিজেপি যোগ ফাঁস হতেই সুর বদল নওশদের, সরছেন সমর্থকেরা

রবিবারের সমাবেশের ডাক দেওয়া হয়েছিল সিপিআই(এম)’র  রামজীবনপুর এরিয়া কমিটির ডাকে। সমাবেশে উপস্থিত ছিলেন শুধু জাড়া গ্রাম পঞ্চায়েতের ২২টি বুথের প্রার্থী, কর্মী ও সমর্থকরা। কিন্তু জেলযাত্রার পর বেকসুর খালাস হয়ে ফের রাজনীতির ময়দানে ফেরার পর আলিমুদ্দিনের কাছে সুশান্ত যতই আস্থাভাজন হোন না কেন, এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্যতা যে আর তেমন নেই, এই পোস্টারকাণ্ডে তা ফের স্পষ্ট হল। অনেকেই মনে করছেন, এই রকম দাগী লোককে দলের মুখ করে আদতে দলের পতন আরও নিশ্চিত করছেন দলেরই নেতারা।

পুজোর আগে হুড়মুড়িয়ে কমল সোনা- রুপোর দাম, জানেন কমে কত হল?

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার