আইআইটি ছাত্রের রহস্যমৃত্যুতে নড়েচড়ে বসেছে প্রশাসন, নমুনা সংগ্রহ ফরেনসিক টিমের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইআইটিতে ছাত্রের মৃত্যুতে নড়েচড়ে বসেছে প্রশাসন। রবিবার হস্টেল থেকে তৃতীয় বর্ষের ছাত্রের দেহ উদ্ধার হয়েছিল। এবার সেই মৃত্যুর কিনারা করতে সোমবারই আসছে ফরেনসিক টিম। ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছেন জেলা পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘুরে এসেছেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। ভিসারা পরীক্ষার জন্য ময়নাতদন্তের পর নমুনা সংগ্রহ করা হয়েছে । খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বলেই খবর।

এই মৃত্যুর ঘটনায় আইআইটি সবরকম ভাবে পুলিশ প্রশাসনকে সাহায্য করবে বলে জানিয়ে দিয়েছেন আইআইটি-এর ডিরেক্টর আমিত পাত্র। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আইআইটি কর্তৃপক্ষ আলাদাভাবে কোনও তদন্ত কমিটি গঠন না করলেও পুলিশ প্রশাসনের তদন্তে সাহায্য করবে কর্তৃপক্ষ। সেই সঙ্গে তিনি পরিষ্কার জানিয়ে দেন আইআইটিতে থ্রেট কালচারের কোনও বিষয় নেই।  অন্যদিকে বাড়ির পক্ষ থেকে কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুনঃ খড়্গপুর আইআইটির হস্টেলে তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

প্রসঙ্গত, রবিবার আই আই টি ক্যাম্পাসের আজাদ হল থেকে তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র শাওয়ান মল্লিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ২১ বছর বয়সী ওই যুবক হস্টেলেই থাকতেন। হস্টেল নিবাসী অনেক পড়ুয়ার দাবি, রবিবার সকালে শাওনের সঙ্গে হস্টেলে দেখা করতে এসেছিলেন তার বাবা-মা। তার ঘরের দরজা বন্ধ ছিল। বার বার ডাকাডাকি করেও পুত্রের কোনও সাড়াশব্দ পাননি বাবা-মা। তখন ঘরে প্রবেশ করে শাওনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। আর এই ছাত্র মৃত্যুর ঘটনায় ফের কাঠগড়ায় আইআইটি কর্তৃপক্ষ।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে