মুখ্যমন্ত্রীর হাত ধরে ৭৩৫ কোটি টাকার প্রকল্পের পাচ্ছে পূর্ব মেদিনীপুর

আগামী ৩ এপ্রিল ৪ দিনের পূর্ব মেদিনীপুর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই ৭৩৫ কোটি টাকার প্রকল্প পাচ্ছেন জেলাবাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী ৩ এপ্রিল তাঁর সেই সফর শুরু হবে। নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে এই সফরে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলার মোট ৪৫৪টি প্রকল্পের উদ্বোধন করবেন। ৪৭৪কোটি ৯৭লক্ষ টাকা ব্যয়ে ওইসব প্রকল্পের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। এছাড়াও ২৬০কোটি টাকা ব্যয়ে আরও ৪৭টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলা ৭৩৫ কোটি টাকার প্রকল্প পেতে চলেছে।  

আরও পড়ুন বুথে বুথে শুরু দুয়ারে সরকার, থাকছে Complain Box

এখনও পর্যন্ত ঠিক হয়েছে, আগামী ৩ এপ্রিল থেকে মুখ্যমন্ত্রীর ৪ দিনের জেলা সফর শুরু হবে। প্রথমদিন তিনি খেজুরি-১ ব্লকের ঠাকুরনগর(Thakurnagar Khejuri) মাঠে সরকারি সভা থেকে পরিষেবা প্রদান করবেন। সেখানে মুখ্যমন্ত্রী নিজের হাতে ৫০জনকে পরিষেবা তুলে দেবেন। ওইদিন ১৮হাজার মানুষকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে। ৩ তারিখ থেকে পর্যায়ক্রমে মোট ২লক্ষ ৯৮হাজার মানুষকে পরিষেবা দেওয়া হবে বলে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন। ঠাকুরনগরে সভা শেষে মুখ্যমন্ত্রী দিঘায়(Digha) চলে যাবেন। ৬ তারিখ তিনি দিঘা থেকে কলকাতায় ফিরে যাবেন। ৪ তারিখ দিঘায় থাকছে দলের সভা। সেই সভায় মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে সকলেই তাকিয়ে থাকবেন।

আরও পড়ুন ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে হবে মিউটেশন ক্যাম্প: ফিরহাদ

দিঘার ওই সভায় ১ লক্ষ মানুষের উপস্থিতির লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা তৃণমূল(TMC) নেতৃত্ব। দলের জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, প্রতিটি বুথ থেকে ১৫ জন কর্মীকে সভায় উপস্থিত করানো হবে। তাঁরা যাতে উপস্থিত হন সেই দায়িত্ব নিতে হবে ব্লক সভাপতিদের। সেইসঙ্গে যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা ও শ্রমিক সংগঠনকেও গুরুত্ব নিয়ে কাজ করতে হবে। জমায়তের লক্ষ্যমাত্রা ১ লক্ষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের