চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরুলিয়ায় ভুয়ো আয়কর দফতরের অফিসার সেজে বিড়ি ব্যবসায়ীর বাড়িতে লুটপাট দুষ্কৃতিদের

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :আয়কর বিভাগের ভুয়ো অফিসার সেজে ঘটলো ডাকাতির ঘটনা। পুরুলিয়ার কোটশিলা থানার(Kotsila P.S.) বামনিয়া গ্রামে। গ্রামের সোল্জার বিড়ি মালিক কিরিটি কুমারের(Kiriti Kumar) বাড়িতে আয়কর দপ্তরের অফিসার সেজে হানা দেয় দুষ্কৃতীরা। ঘটনার বিবরনে কিরিটি বাবু জানান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ৭ জন পুরুষ ও ১ জন মহিলা মিলে মোট আটজন আমার বাড়িতে ঢোকে। আয়কর বিভাগের পরিচয় দিয়ে একটি নোটিশ ধরিয়ে দেয়। তারপর সারা বাড়ি তল্লাশি শুরু করে। বাড়ির আলমারি, লকার প্রভৃতি ভেঙে লন্ডভন্ড করে দেয়। বাড়িতে থাকা নগদ সাড়ে ৭ লাখ টাকা ও প্রচুর গয়না নিয়ে যায়। আমরা ভাঙচুরে বাধা দিলে আমাদেরকে ভয় দেখিয়ে বলে তদন্তে বাধা দিলে ফল আরও খারাপ হবে। সহযোগিতা করুন।

যাবার সময় আমাদের বাড়িতে থাকা স্করপিও গাড়িটি ও একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে যায়। যদিও গাড়িটি ঝাড়খণ্ডের জনা বাজারে ছেড়ে দিয়ে চলে যায়।তাই গাড়িটি পাওয়া গেছে ও কর্মচারীটিও অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন। সমস্ত বিষয়টি কোটশিলা থানায় জানানো হয়েছে। পুলিশ বুধবার ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। এই ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসী। তারা তদন্তের দাবি জানিয়েছেন | পুরুলিয়া জেলা পুলিশ সুপার(SP) অভিজিত বন্দোপাধ্যায় বলেন ,ঘটনার খবর পেয়েছি। তদন্ত শুরু করেছি। দুষ্কৃতীদের বিবরণ শুনে স্কেচ আঁকানো হচ্ছে।

এর আগে উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর কমিশনারেটের অন্তর্গত চিনার পার্ক এলাকায় আয়কর দপ্তরের অফিসার সেজে সিআইএসএফ(CISF) জওয়ানরা একটি ফ্ল্যাটে ঢুকে টাকা ও অন্যান্য জিনিস লুটপাট করেছিল। সেই ঘটনায় পুলিশ তদন্তে নেমে ৬ জন সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করে। পরে ওই জওয়ানদের সাসপেন্ড করা হয়। ক্রমাগত ভুয়ো আয়কর দফতরের(Income Tax Department) অফিসার বা সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঘটছে একাধিক জায়গায়।

Published by:

Share Link:

More Releted News:

জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ