এই মুহূর্তে

ক্রিকেট ম্যাচ চলাকালীন মেঘের প্রচণ্ড গর্জন, মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ খেলোয়াড়, তার পর…

courtesy google

নিজস্ব প্রতিনিধি : ক্রিকেট ম্যাচ চলাকালীন প্রচন্ড মেঘের গর্জন।শব্দ শুনেই লুটিয়ে পড়লেন খেলোয়াড়। নিমেষের মধ্যে মৃত্যু।রবিবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার হুড়া থানার বিষপুরিয়া এলাকায়।যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মৃত খেলোয়াড়ের নাম মিলন পতি,বয়স ২৪ বছর।তড়িঘড়ি তাঁকে হুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।মিলনের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা পুরুলিয়া মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন।কিন্তু শেষ রক্ষা হয় নি।চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।কান্নায় ভেঙে পড়ে তার পরিবার।

এই নিয়ে মৃত যুবকের আত্মীয় প্রশান্ত পতি জানান, খেলার মাঠে ওই ঘটনা ঘটেছে বিষপুরিয়া গ্রামে। ক্রিকেট ম্যাচ হচ্ছিল।প্রায় ৪০ জন ছিল।আচমকাই মেঘের গর্জন শোনা যায়।বজ্রাঘাতে মৃত্যু হয় মিলনের।ওর বয়স ২৪ বছর।মৃত্যুতে শোকাহত তার পরিবার সহ সহকর্মীরাও।

উল্লেখ্য, কিছুদিন আগেই ম্যাচ চলাকালীন না ফেরার দেশে পাড়ি দিয়েছেন চিনের ফুটবলার গুয়ো জিয়াশুয়ান। জন্মদিনের আগের দিন ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর আঘাত পান জিয়াশুয়ান। তখন থেকে তিনি কোমায় চলে যান।পরবর্তী সময়ে তাঁকে বেইজিংয়ের তিয়ানতান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জিয়াশুয়ানের মারাত্মকভাবে আঘাত পাওয়ার কারণ কী, সেটি অবশ্য এখনও জানা যায় নি। তাঁর পরিবার সেই ম্যাচের ভিডিও ফুটেজ, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে চিকিৎসার বিস্তারিত তথ্য এবং তাঁর বিমা সম্পর্কিত তথ্য জানতে চেয়েছে। তাদের দাবি তারা ন্যায়বিচার চান। কীভাবে তিনি মারা গেলেন তার সঠিক তদন্ত হোক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অভিষেকের উদ্যোগে বাড়িতে ফিরল কর্নাটকে মৃত পরিযায়ী শ্রমিক প্রসন্নের দেহ

মুখে সমালোচনা অথচ লাইনে দাঁড়িয়ে যুবসাথীতে আবেদন বিজেপির যুব নেতা-নেত্রীদের, চাপে গেরুয়া শিবির

তৃণমূল নেতার নামে মাওবাদী পোস্টার, গণ আদালতের হুঁশিয়ারি ঘিরে হুলুস্থুল কাণ্ড

বাংলায় ভিনরাজ্যের শ্রমিকদের উপরে অত্যাচার হয়নি, দাবি অভিষেকের

‘সুখেনের পরিবারকে আইনি সাহায্য দেওয়া হবে’, শেষকৃত্যে হাজির থেকে আশ্বাস অভিষেকের

বাংলার পরিযায়ী শ্রমিক খুনে গর্জে উঠলেন মমতা, দ্রুত গ্রেফতারের দাবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ