সন্ধ্যায় রাস উৎসবের উদ্বোধন, কোচবিহারের মদনমোহন মন্দির সেজে উঠেছে নয়া সাজে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস উৎসবের আগ মুহূর্তে কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন বাড়িতে উপচে পড়েছে ভক্তদের ভিড়। বুধবার সন্ধ্যায় রাজ ঐতিহ্য মেনে রাসপুজো করে রাজচক্র ঘোরাবেন জেলাশাসক রাজু মিশ্র। এরপরেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। একে একে রাজচক্র ঘোরাবেন ভক্তরা। কিন্তু ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া আগেই দূরদূরান্ত থেকে এসে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এদিন সকাল থেকেই মন্দিরে পুজো দিতে এসেছেন বহু ভক্ত।

মাঝে এই রাসমেলা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। চলতি বছর ২১৩ তম বর্ষে পদার্পণ করছে রাসমেলা। পুরসভার আবেদন উপেক্ষা করে রাসমেলা ১৫ দিনেরই হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আগে জানিয়ে দেওয়া হয়েছিল। এদিকে বক্তব্য ছিল এই রাসমেলার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের আবেগ। তাই ১৫ দিনের জায়গায় ২০ দিন ধরে রাসমেলা করতে দিতে হবে। ২০২৪ সালেও এই বিষয়টি নিয়েই পুলিশের সঙ্গে পুরসভার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। যদিও বহু দ্বন্দ্বের পর গত বছর ১৫ দিন ধরেই মেলা অনুষ্ঠিত হয়, প্রকাশ্যে কিছু না বললেও পুরকর্তারা মনে মনে বেশ ক্ষুন্নই হয়েছিলেন। এর মধ্যেই আচমকা বদলি হন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তার ফলে নতুন করে দাবি উঠেছিল মেলা ২০ দিন করতে হবে বলে।

মেলার পরিচালনা করে কোচবিহার পুরসভা। ব্যবসায়ীরাও প্রথম থেকেই চান মেলা ২০ দিন ধরেই হোক। তাতে তাদের লাভই হবে। কিন্তু পুলিশ প্রশাসন কিছুতেই পুরসভার এই দাবি মানতে রাজি নয়। তাদের বক্তব্য এতদিন ধরে মেলা অনুষ্ঠিত হলে নিরাপত্তা বিঘ্নিত হবে। স্থানীয় বাসিন্দারাও অসুবিধার সম্মুখীন হবেন। পরে তাই ২০ দিনের জায়গায় মেলা কাটছাট করে ১৫ দিন করা হয়। আপাতত সেসব বিতর্ক ভুলে রাসের আনন্দে মেতে উঠতে চাইছেন কোচবিহারবাসী।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি