Writer না মেলায় পরীক্ষা দিতে পারল না সাহারাজ, নির্দেশ তদন্তের

Writer না মেলায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতেই পারল না সাহারাজ। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কাকদ্বীপ মহকুমা সহকারী বিদ্যালয় পরিদর্শক।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষার(Higher Secondary Exam 2024) মুখে গত রবিবার ফুটবল খেলতে গিয়ে হাত ভেঙে যায় দক্ষিণ ২৪ পরগনার(South 24 Pargana) কাকদ্বীপের(Kakdwip) কাশীনগর হাইস্কুলের(Kashinagar High School) পরীক্ষার্থী সাহারাজ জমাদারের(Saharaj Jamadar)। সেই কারণে ছেলের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে Writer চেয়ে আবেদন জানান সাহারাজের বাবা ইদ্রিস জমাদার। কিন্তু অভিযোগ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁকে সাফ জানিয়ে দেন, এত অল্প সময়ের মধ্যে Writer দেওয়া সম্ভব নয়। আর তাই এইবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় আর বসতেই পারল না উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী সাহারাজ। এই ঘটনা কাকদ্বীপ মহকুমা সহকারী বিদ্যালয় পরিদর্শকের কানে যেতেই তিনি এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।  

সাহারাজ এখন কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এক হাতে ব্যান্ডেজ, অন্য হাতে স্যালাইনের চ্যানেল। চিকিত্‍সক অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। উচ্চমাধ্যমিক শেষ হলে সেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিল সাহারাজের পরিবার। সেই কারণেই যাতে সে ভাঙা হাত নিয়ে পরীক্ষা দিতে পারে তার জন্য কাশীনগর হাই স্কুল কর্তৃপক্ষের কাছে Writer চেয়ে আবেদন জানান সাহারাজের বাবা ইদ্রিস। গত বুধবার সেই আবেদন জানান তিনি। কিন্তু অভিযোগ, মুখের ওপর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবিমল মাইতি তাঁকে জানিয়ে দেন, এত কম সময়ের মধ্যে Writer জোগাড় করা সম্ভব নয়। ইদ্রিদের দাবি, ‘প্রধান শিক্ষক বললেন, হাতে মাত্র দু’দিন। Writer পাওয়া মুশকিল। অনুমতিও পাওয়া যাবে না। ছেলে যেন সুস্থ হয়ে পরের বছর পরীক্ষা দেয়। ওঁর পরামর্শ শুনে আকাশ থেকে পড়ি!’

সেই ঘটনার খবর কোনও ভাবে চলে যায় কাকদ্বীপ মহকুমা প্রশাসনের কাছে। সেখান থেকে কাকদ্বীপ মহকুমা সহকারী বিদ্যালয় পরিদর্শকের কানে। এখন কাকদ্বীপ মহকুমা সহকারী বিদ্যালয় পরিদর্শক সিদ্ধার্থ হালদার জানিয়েছেন, ‘কেউ রাইটারের আবেদন করলে তা খতিয়ে দেখে সোজাসুজি প্রধান শিক্ষকেরা কাউন্সিলে যোগাযোগ করে অনুমতি নিতে পারেন। এক দিন হাতে সময় পেয়েও কেন কাউন্সিলে যোগাযোগ করলেন না স্কুল কর্তৃপক্ষ, তা খতিয়ে দেখা হবে। এমনটা হওয়ার কথা নয়।’ যদিও শুক্রবার থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি সাহারাজ। এখন তাঁর আফসোস, ‘Writer পেলে পরীক্ষা দিতে পারতাম। কিন্তু বছরটা নষ্ট হল!’

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের