এই মুহূর্তে

অশান্তি এড়াতে সন্দেশখালিতে ফের ১৪৪ ধারা জারি প্রশাসনের

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তম দফা ভোট চলাকালীন সময় সন্দেশখালিতে দেখা গিয়েছিল অশান্তির ছবি। বোমাবাজি–গুলি–ইট–কাঁদানে গ্যাস চলেছে সন্দেশখালিতে। অশান্তির জেরে আহত হয়েছেন তৃণমূল–বিজেপি দু’পক্ষের বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে রবিবার  ন্যাজাৎ থানা এলাকার বয়েরমাড়ি, রাজবাড়ি, মঠবাড়িয়া ও সরবেড়িয়া এলাকায় জারি করা হল ১৪৪ ধারা। এদিন  সকাল ৬ টা থেকে ৪ জুন সকাল ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে খবর।

শনিবার ভোট চলাকালীন সময় সন্দেশখালি ২ নম্বর বয়েরমাড়ি রাজবাড়ি চুঁচুড়া এলাকায়  একের পর এক গন্ডগোল এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে। এরপরেই ন্যাজাৎ থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। এই ঘটনার পর রাজবাড়ি ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থক ও বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে পথে নামে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।  এরপরেই লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা৷ এই ঘটনাকে ঘিরে সন্দেশখালিতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে বর্তমানে পরিস্থিতি খানিক স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবু হাজরাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।  এই ঘটনার পর ফের  সপ্তম দফা ভোট গ্রহণ হতেই বসিরহাট লোকসভায় অন্তর্গত সন্দেশখালিতে জারি হল ১৪৪ ধারা।

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দোলের দুপুরে কালিয়াচকে গঙ্গায় স্নান করতে নেমে দিদি ও বোনের মর্মান্তিক মৃত্যু

নিরাপদে শহরে ফিরলেন মদিনায় আটকে থাকা ফিরহাদের স্ত্রী-মেয়ে-নাতনি

ভাটপাড়ায় গঙ্গায় স্নানে নেমে তলিয়ে যান যুবতী সহ ৩ জন, বাঁচাতে গিয়ে নিখোঁজ আরও ১

রং খেলে স্নান করতে নেমে তারকেশ্বরের দুধ পুকুরে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র

শনিবার থেকে আবহাওয়ার ভোল বদল, রবি থেকে বুধে বঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি

ঝাড়গ্রামের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ