ছাত্রের নগ্ন ভিডিও কাণ্ডে বালুরঘাটে সাসপেন্ড ৩ SFI নেতা

এক ছাত্রকে নগ্ন করে মারধর ও সেই ঘটনার ভিডিও মোবাইলবন্দী করার ঘটনায় দলের ৩ ছাত্রনেতাকে সাসপেন্ড করল SFI। যদিও কেউ গ্রেফতার হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দল ছাড়ার অপরাধে এক ছাত্রকে নগ্ন করে বেধড়ক মারধর ও সেই দৃশ্য মোবাইল বন্দী করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের(North Bengal) দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলার সদর শহর বালুরঘাটের(Balurghat) বুকে। নির্যাতিত ও আক্রান্ত ১৮ বছরের ওই ছাত্রের বাড়ি বালুরঘাট শহরে। এবার সে ৮১ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। চলতি শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হবে। প্রায় দু’বছর ধরে সে সক্রিয় ভাবেই SFI’র সদস্য ছিল। ওই ছাত্রের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। ছাত্রটি তার সিনিয়রদের জানিয়েছিল সে বাইরে পড়াশোনা করতে যাবে। তাই আর সক্রিয় ভাবে দলের কাজ করতে পারবে না। এর পরেই বৃহস্পতিবার ওই ছাত্রকে স্থানীয় একটা বাড়িতে ডেকেছিল SFI’র ওই দাদারা। অভিযোগ সেখানেই নেশাগ্রস্ত অবস্থায় তারা ওই ছাত্রকে নগ্ন করে মারধর করে ও সেই সব দৃশ্য মোবাইলে ভিডিও করে তুলে রাখে। সেই সঙ্গে হুমকি দেয়, শহর ছাড়ার চেষ্টা করলে বা দল ছাড়ার চেষ্টা করলে তারা ওই ভিডিও ভাইরাল করে দেবে। সেই ঘটনা সামনে আসতেই চতুর্দিকে ছিঃ ছিল রব পড়ে যায়। তার জেরে অভিযুক্ত ৩ SFI নেতাকে সাসপেন্ড করেছে দল।

আরও পড়ুন ১ বছরে স্বাস্থ্যইঙ্গিতে জীবন বাঁচল ৪০০ স্ট্রোক আক্রান্তের

SFI’র পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় তরফে তদন্ত কমিটি গঠন করে ঘটনায় তদন্ত শুরু করেছে দলের জেলা নেতৃত্ব। তদন্ত চলাকালীন ওই তিন ছাত্র নেতা সাসপেন্ড থাকবে। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত গণ্ডগোলের কারণেই এই অভিযোগ উঠেছে। এর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সরাসরি মদত রয়েছে বলে দাবি SFI’র। এই বিষয়ে SFI’র দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি সুরজিৎ সরকার জানিয়েছেন, ‘ওই ছাত্রের সঙ্গে দলের কয়েকজন কর্মীর দীর্ঘদিনের যোগাযোগ থাকায়, তাদের সম্পর্ক বন্ধুত্বস্তরে চলে গিয়েছিল। তাদের মধ্যে ব্যক্তিগত একটি বিষয় নিয়ে গোলমাল হয়েছে। যা SFI কোনভাবেই অনুমোদন দেয় না বা তার দায় নেবে না। কিন্তু ওই ছাত্র SFI ছাড়ার জন্য এমন নিগ্রহের যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ তৃণমূল ছাত্র পরিষদের মস্তিষ্কপ্রসূত। তবে অভিযোগের তদন্ত চলছে। তাই আপাতত অনির্দিষ্টকালের জন্য ওই তিন জনকে সাসপেন্ড করা হয়েছে।’  

আরও পড়ুন আবাসের টাকা কী আসছে, নয়া নির্দেশে ছড়ালো জল্পনা

তবে এই ঘটনায় জেলা তৃণমূল(TMC) ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ আবার জানিয়েছেন, ‘নিজেদের কুকর্ম ঢাকতেই তৃণমূলের নাম বলছে SFI। এটা সম্পূর্ণ SFI’র সংগঠনের দলীয় ব্যাপার। সংগঠন ছাড়তে চাওয়ায় এই ধরনের ঘৃণ্যতম কাজ করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। থানায় যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, তার ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত এবং তদন্ত স্বপক্ষে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাই।’ এদিকে বিষয়টি নিয়ে বালুরঘাট থানার পুলিশের তরফে তদন্ত চলছে। অভিযুক্ত তিন SFI নেতাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তাদের মোবাইলে নগ্ন ভিডিও ফুটেজ খুঁজে দেখছে। তবে এখনও পর্যন্ত নিগ্রহের কোনও প্রমাণ পায়নি বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। তাই এখনও কেউ গ্রেফতারও হয়নি।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ