‘কেষ্টা বেটাই চোর’, উফফফ! এই কেষ্ট আর সেই কেষ্ট এক নয়

তবে অনুব্রত প্রসঙ্গ ও কবিতার ভুল ব্যাখ্যায় আপত্তি জানাচ্ছেন সঙ্গীত ও আবৃত্তি শিল্পীরা। এই দিক থেকে সবার আগে গর্জে উঠেছে মেদিনীপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবীন্দ্রনাথ ঠাকুর (RABINDRANATH TAGORE) লিখেছিলেন ‘কেষ্ট বেচার চোর’। আর অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL) ‘কেষ্ট’ নামে পরিচিত। সেই নিয়ে কত ট্রোল! শুনুন মিম বা ট্রোল মানে স্থূল নয়। এতে হিউমার লাগে। স্থূলের বিপরীত শব্দ সূক্ষ। ওই সূক্ষতাটাই হিউমার। রবি ঠাকুরের ‘পুরাতন ভৃত্য’ কবিতাটি পড়লে এবং ভাবলে যে কেউ বুঝতে পারবেন, সেই চাকর আসলে ভাল মানুষ ছিলেন। যারা অনুব্রতকে হেয় করতে এই বাক্যাংশটি ব্যবহার করছেন, তাঁদের বক্তব্যের সঙ্গে আদৌ মেলে কি এই কবিতা? এটা কি না বুঝেই অতি ‘রবি-ভক্ত’ গিরি নয়? আর দ্বিতীয় প্রসঙ্গ, ‘আমূল’- এর বিজ্ঞাপন।

আজ জন্মাষ্টমী (JANMASHTAMI)। কে না জানে গোপাল মানেই মাখন চোর। জন্মাষ্টমীর দিনে ‘আমূল’ কোম্পানির একটি নতুন বিজ্ঞাপন প্রাকশিত হয়েছে।  সেখানে আমূলের মাখনের স্যাচেটের ছবি। আর নিচে লেখা গুরুদেবের সেই বিখ্যাত লাইন ‘কেষ্টা বেটাই চোর’। তা নিয়ে হইচই। ফেসবুকে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করতে গিয়ে রবি ঠাকুরের সেই বিখ্যাত বাক্যাংশ ভাইরাল হয়েছিল আগেই। আর আজ ‘আমূল’ (AMUL) বিজ্ঞাপনে সেই উদ্ধৃতি দেখে ‘হুজুগ’ বাড়ল আরও। আরে বিজ্ঞাপনের ওপরে লেখা আছে ‘জন্মাষ্টমীর শুভেচ্ছা’। কৃষ্ণই (KRISHNA) তো কেষ্ট। সেই কেষ্ট আর এই কেষ্ট গুলিয়ে ফেললে হবে?

অবশ্য, বিজ্ঞাপন তো। তাই এই ‘রমরমা’ সময়ে আমূল ‘চালাকি’ করেই তাদের বিজ্ঞাপনে ব্যবহার করল রবি ঠাকুরের কবিতার এই বাক্যাংশটি। আর বলাই বাহুল্য, প্রয়াস সফল। তবে অনুব্রত প্রসঙ্গ ও কবিতার ভুল ব্যাখ্যায় আপত্তি জানাচ্ছেন সঙ্গীত ও আবৃত্তি শিল্পীরা। এই দিক থেকে সবার আগে গর্জে উঠেছে মেদিনীপুর। সঙ্গীত শিল্পী সুপান্থ বসু এই প্রসঙ্গে বলেছেন, ‘নিম্ন মেধাতেও মেধা থাকে কিছুটা। এটা কিন্তু শুধু মেধাহীনতা নয়, রুচিহীনতাও বটে। একটু ভাবা দরকার’। আবৃত্তি শিল্পী মোম চক্রবর্তী বলেছেন, ‘কবিতার নির্যাস অনুভব করা দূরের কথা। ভাল করে কবিতাটি পড়েও দেখে না কেউ’।

কবি অভিনন্দন মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন, ‘কোন কবিতা কোথায় ব্যবহার করতে হবে, তা না জেনে কবিতা জাহির করা আসলে ব্যাধি’।

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমসে ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন জানালেন প্রথম হলিউড তারকা জন কুস্যাক

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

মাথায় হেলমেট পরে সচেতনতার পাঠ দিচ্ছেন হাল্যান্ড! ভাইরাল ভিডিও শেয়ার করল কেরলম পুলিশ

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের