৪ পুরনিগমের ভোটে নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশের হাতেই দিতে চায় কমিশন

রাজ্যের ৪ পুর নিগমের ভোটগ্রহণ। করোনা পরিস্থিতিতে কীভাবে ভোট করানো হবে এবং নিরাপত্তার দায়িত্ব কারা পালন করবে সেটা নিয়েই আলোচনা হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার পুরভোটের প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল বৈঠক হয়। ওই বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস ছাড়াও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য উপস্থিত ছিলেন। আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৪ পুর নিগমের ভোটগ্রহণ। করোনা পরিস্থিতিতে কীভাবে ভোট করানো হবে এবং নিরাপত্তার দায়িত্ব কারা পালন করবে সেটা নিয়েই আলোচনা হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে।

সূত্রের খবর, আসন্ন চার পুরনিগমের নির্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্য পুলিসকেই দিতে চায় রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা পুরভোটে পুলিশের কর্মদক্ষতায় আস্থা রাখা হয়েছিল। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটও হয়েছে শান্তিপূর্ণ। তাই এবার রাজ্যের বাকি চার পুরনিগমের ভোটেও রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, প্রত্যেক বুথে মোতায়েন থাকবে সশস্ত্র পুলিস। বুথ সংলগ্ন এলাকাতেও থাকবে সশস্ত্র পুলিস।

কমিশন সূত্রে খবর, আসন্ন চার পুরসভার ভোটে কড়া কোভিড বিধি মানতে হবে। কোথাও এই নির্দেশ মানা না হলে পুলিশ, প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বলল কমিশন। পাশাপাশি করোনা আবহে ভোট করানোর জন্য প্রয়োজনে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০০৫ বা পশ্চিমবঙ্গ অতিমারি আইন প্রয়োগ করা হবে বলেও জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সম্প্রতি পুরভোটের প্রচারে আসানসোলের এক প্রার্থী কোভিডবিধি মানেননি বলে অভিযোগ উঠেছিল। এদিন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ওই অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া কলকাতা পুরভোটের মতো চার পুরসভা এলাকায় টিকাকরণ কর্মসূচি করবে কমিশন। আগামী ১৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে টিকাকরণ। অপরদিকে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে কমিশন রাজ্যের কাছে বাহিনী সম্পর্কে জানতে চায়। জানা গিয়েছে, রাজ্য সরকার কী পরিমাণ বাহিনী দিতে পারবে তা ৮ জানুয়ারির মধ্যে কমিশনকে জানিয়ে দিতে হবে। বাহিনীর বিষয়টি স্পষ্ট হলেই কমিশন ঠিক করবে কোন পুরসভায় কত বাহিনী থাকবে।

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের