চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসএসসিতে যোগ্যদের নিয়োগ করতে নির্দেশ রাজ্যের

নিজস্ব প্রতিনিধি: এসএসসিতে (SSC) যারা দুর্নীতির রাস্তায় চাকরি পেয়েছিলেন তাঁদের চাকরি বাতিল করছে রাজ্য। যোগ্য উত্তীর্ণদের চাকরি দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। আর এতেই উৎফুল্ল যোগ্য প্রার্থীরা। জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে প্রকৃত উত্তীর্ণদের। নিরপেক্ষ ভাবে শুরু হয়েছে চিহ্নিতকরণের কাজ।

জানা গিয়েছে, যোগ্য উত্তীর্ণদের চাকরি দেওয়া হবে কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানির আগেই। নবান্নের কড়া নির্দেশ আগামী ৩ দিনের মধ্যেই শিক্ষা দফতরকে দিতে হবে প্রাথমিক সমীক্ষার রিপোর্ট। ইতিমধ্যেই প্রকৃত যোগ্য ও ভুয়ো নির্বাচনের কাজ শুরু হয়ে  গিয়েছে। রাজ্যের মতে, আইনি প্রক্রিয়া যেমন চলছে চলুক। তবে ভুয়োদের সরিয়ে যোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার নীতিগত দিক থেকে এই সিদ্ধান্ত নিতে চাইছে। যোগ্যদেরকেই আইনগত ভাবেই চাকরি দেবে রাজ্য।

প্রসঙ্গত, এসএসসির গ্রুপ ডি ও নবম- দশ্ম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দূর্নীতি মামলা এখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারাধীন। পরবর্তী শুনানির বাকি এখনও ২০ দিন। তা হবে আগামী ১৩ মে। বিচার করবেন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়। সেই শুনানির আগেই রাজ্যের নির্দেশ যাবতীয় ভুল শুধরে যোগ্যদের নিয়োগ করতে হবে শুনানির আগেই। উল্লেখ্য, ভুয়ো নিয়োগ হয়েছে ৬০৯ টি।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ