পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে হাজার কিমি রাস্তা নির্মাণ শেষ

পঞ্চায়েত নির্বাচনের আবহেই পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলায় হাজার কিমি রাস্তা নির্মাণের কাজ শেষ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) বহু আগেই রাজ্যে কাজ শুরু হয়েছিল পথশ্রী-রাস্তাশ্রী(Pathasree-Rastasree) প্রকল্পের। চলতি অর্থবর্ষের রাজ্য বাজেটেই বলে দেওয়া হয়েছিল রাজ্যে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে ৩ হাজার কিমি রাস্তা(Road) নির্মাণ করা হবে। তার জন্য ১২ হাজার কোটি টাকা বরাদ্দও করা হয়। এখন জেলায় জেলায় গ্রামবাংলায়(Rural Bengal) জোরকদমে চলছে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের সেই সব রাস্তা তৈরির কাজ। এখন নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১ হাজার কিমি রাস্তা নির্মাণের কাজ শেষ হয়েছে রাজ্যে। এই কাজে রাজ্যের মধ্যে একেবারে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana)। তবে জুন মাসের মধ্যে পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হলেও, সেটা সম্ভব হবে না। পাশাপাশি, প্রতিটি রাস্তার মান যাচাই বা পরীক্ষা করেছেন আধিকারিকরা। সেই কাজ গুরুত্ব বুঝে কোথাও কোথাও একাধিকবারও কাজ হয়েছে।   

আরও পড়ুন দেশের থেকেও বাংলায় বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির Gross Enrollment Ratio

নবান্ন সূত্রের খবর, গ্রাম বাংলার রাস্তা তৈরির কাজের অগ্রগতি নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে জেলাগুলির সঙ্গে। কাজ, বর্ষার আগে যতটা সম্ভব সেই রাস্তা তৈরির কাজ শেষ করার জন্য বারেবারে নির্দেশ দিয়েছে রাজ্যের শীর্ষ প্রশাসনিক মহল। পঞ্চায়েত ভোটের আগে কত কিমি রাস্তা সংস্কার বা নির্মাণ শেষ হয়, সেটাই এখন দেখার। এই প্রকল্পে রাজ্যে এখন ১০,২৬০ কিমি রাস্তার কাজ চলছে। ১,০১৪ কিমি রাস্তা সংস্কার বা নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে। রাজ্যে রাস্তা তৈরি হবে ৮,৭৩৭টি। তার মধ্যে ১,৬০০’রও বেশি রাস্তার কাজ শেষ হয়েছে। জেলাগুলির মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হয়েছে ৩৫০টিরও বেশি রাস্তা। সারা রাজ্যের মধ্যে এই জেলায় সবচেয়ে বেশি রাস্তার অনুমোদন দেওয়া হয়েছে। এক আধিকারিক জানান, এখানে ২,০৭২টি রাস্তার কাজ হওয়ার কথা। তার মধ্যে ২,০২০টির ওয়ার্ক অর্ডার বেরিয়েছে।   

আরও পড়ুন জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ মানব না, ঘোষণা রাজীবের

দক্ষিণ ২৪ পরগনা জেলার নিরিখে রাজ্যের বাদবাকি বাকি কোনও জেলায় এতটা কাজ হয়নি। পূর্ব মেদিনীপুরে ২০০’র বেশি রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে। হুগলিতে প্রায় ১৭০টি রাস্তা তৈরি হয়েছে। উত্তর ২৪ পরগনায় তৈরি হয়েছে ১০০’র বেশি রাস্তা। সব জেলায় পঞ্চায়েত সমিতিগুলি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রাস্তা তৈরি করেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এখনও পর্যন্ত ১৪ হাজারের বেশি রাস্তা ইনসপেকশন হয়েছে। এর মধ্যে সব রাস্তায় একাধিকবার পরীক্ষা হয়েছে। যেখানে যেখানে দেখা গিয়েছে রাস্তা নির্মাণে গলদ আছে, নির্মিত হওয়া রাস্তার মান ভাল নয়, সেখানেই সেই রাস্তা নতুন করে ফের তৈরি করতে বলা হয়েছে ঠিকাদারকে। কার্যত রাস্তা তৈরির কাজে মমতা বন্ধ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার ও প্রশাসন যে কোনওরকম দুর্নীতি ও শৈথিল্য মেনে নেবে না সেটা সব ঠিকাদারকে জানিয়ে দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র