দিলীপকে “শূন্য রানে আউট” ! হুঁশিয়ারি কীর্তি আজাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির  তালিকা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে  শুরু হয়েছে প্রার্থীদের মধ্যে টক্কর। কারণ, এই কেন্দ্রে একদিকে রয়েছেন দিলীপ ঘোষ এবং অন্যদিকে আছেন  প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক কীর্তি আজাদ। তাই বলতে গেলে আসন্ন লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে চলবে হাড্ডাহাড্ডি লড়াই।

সোমবার দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বসন্ত উৎসবে যোগ  দিয়েছিলেন কীর্তি আজাদ। আর সেখান থেকেই তিনি  দিলীপ ঘোষকে আক্রমণ করলেন। কীর্তি বলেন, “উনি একবারের সাংসদ, একবারের বিধায়ক। কিন্তু আমি তিনবারের সাংসদ। শূন্য রানে আউট করে বাড়ি পাঠাব।“ আর তাঁর এই বক্তব্যের পরেই দিলীপ ঘোষ বলেন,” আমার বিপরীতে কে আছে তা লক্ষ্য করি না। আমি বোলারকে নয় বলকে দেখি।“

প্রসঙ্গত, এক সময় বিজেপিতে ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ।  পরে কংগ্রেসেও ছিলেন খুব কম সময়ের জন্য। এরপর তৃণমূলে যোগ দেন। আর বর্তমানে তিনি হলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।

উল্লেখ্য,  ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসে তৈরি হয় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র। প্রথম ভোটে জয়ী হয় সিপিএম, ২০১৪ সালে তৃণমূল। ২০১৯ সালে জয়ী হয় বিজেপি। তবে বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে ৬টিতেই এগিয়ে রয়েছে তৃণমূল। আসন্ন লোকসভা নির্বাচনে কার দখলে যায়  বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র সেটাই এখন দেখা।

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য