Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েতের প্রার্থী বাছাই শুরু তৃণমূলের, বদলাচ্ছে পুরাতন পদ্ধতি

পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে দিল তৃণমূল। বুথস্তরে ভোটারদের মনোমতো প্রার্থী ঠিক করতে বুথে গিয়ে বৈঠক করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) আগেই জানিয়ে দিয়েছেন যে তাঁর ‘নবজোয়ার কর্মসূচী’ শেষ হলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) হবে। যদিও তা নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে। কিন্তু আপাতত সেই সব প্রশ্ন সরিয়ে রেখেই যেখানে যেখানে এই কর্মসূচী রূপায়িত হয়ে গিয়েছে সেই সব জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের(Candidate Selection) প্রক্রিয়া শুরু করে দিল তৃণমূল। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও দুই বর্ধমান জেলায়। বাকি জেলাগুলিতেও আস্তে আস্তে কর্মসূচী শেষ হলেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে এবারে পঞ্চায়েত স্তরে প্রার্থী বাছাইয়ের পদ্ধতি পরিবর্তন করেছে তৃণমূল। যদিও সেই পদ্ধতির সঙ্গে ‘নবজোয়ার কর্মসূচী’র সময় নেওয়া ভোটের কোনও যোগসূত্র নেই বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন রাজ্যের সেরা আসানসোল জেলা হাসপাতাল, পুরষ্কার দিচ্ছে মোদি সরকার

অভিষেক আগেই জানিয়ে দিয়েছিলেন, এবার দাদা-দিদি, নেতা-মন্ত্রী, সাংসদ-বিধায়ক ধরে পঞ্চায়েতে প্রার্থী হওয়ার কোনও সুযোগ থাকবে না। তৃণমূল কংগ্রেস এবারে কাউকেই সেই সুযোগ দেবে না। গ্রহণযোগ্যতা ও এলাকায় স্বচ্ছ ভাবমূর্তির নিরিখেই প্রার্থী করা হবে। রাজ্যের সব গ্রাম পঞ্চায়েত এলাকাতেই প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে এই বিশেষ পদ্ধতি নেওয়া হয়েছে। আগে বুথস্তর থেকে ৩ জনের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হতো ওপরের স্তরে। নেতৃত্ব সেখান থেকেই ১জনের নাম চূড়ান্ত করত। কিন্তু এবার বাছাইয়ে এই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। বুথস্তরে ভোটারদের মনোমতো প্রার্থী ঠিক করতে বুথে গিয়ে রীতিমতো বৈঠক করা হচ্ছে। এরপর সকলের মতামত নিয়ে প্রার্থীর নাম চূড়ান্ত করা হচ্ছে। লক্ষ্য এক ঢিলে দুই পাখি বধ। এক, প্রার্থী নিয়ে কোথাও কোনও অভিযোগ ও গোলমালের সম্ভাবনা শুরুতেই অনেকটা বিনষ্ট করা যাবে। আর দুই, এমনভাবে বাছাই করা প্রার্থীদের জেতার সম্ভাবনাও বেশি থাকবে।

আরও পড়ুন ফিরছে KMC’র Parking Fee বিতর্ক, ফাইল যাচ্ছে নবান্নে

গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের কেউ মনোনয়ন জমা না দেওয়ায় রাজ্যের বহু এলাকায় বিনা লড়াইয়ে তৃণমূল প্রার্থীরা জিতে যান। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবার সেটা নাও হতে পারে। এবার বিরোধীরাও লড়াইয়ে থাকবে ধরে নিয়েই তূণমূল নতুন পথে এগোচ্ছে। তবে এর পিছনে আরও একটি কারণ আছে। তা হল, গত লোকসভা ও বিধানসভা ভোটে রাজ্যের যে সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পিছিয়ে রয়েছে এবার সেই সব এলাকাতে সর্বসন্মত প্রার্থী দিয়ে তাঁকে জিতিয়ে সেখানে দলের সমর্থন মজবুত করতে চাইছেন অভিষেক। তাতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মতো ঘটনার পুনঃরাবৃত্তি ঠেকানো যাবে। উদ্ধার করা যাবে বিজেপির দখলে চলে যাওয়া আসনগুলিও। সেই সঙ্গে নিজেদের দখলে থাকা আসনগুলিও ধরে রাখা যাবে।

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের