যাত্রীবোঝাই অটো উল্টে সুতিতে হত ২ মহিলা

যাত্রীবোঝাই অটো বেপরোয়া গতিতে চালাতে গিয়ে ঘটে গেল বড় দুর্ঘটনা। রাস্তার ধারে অটো উল্টে মারা গেলেন দুই মহিলা যাত্রী। সেই সঙ্গে গুরুতর ভাবে জখম হলেন অটোর চালক সহ আরও ৪-৫জন যাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশাসন থেকে বার বার সতর্ক করা হয়েছে। তবুও সেই সতর্কবার্তা কানে তুলছেন না এক শ্রেনীর অটোচালক। জাতীয় সড়কের ওপর দিয়ে বেপরোয়া গতিতে নিত্যদিন ঝাত্রীবোঝাই অটো চালিয়ে যাচ্ছেন তাঁরা। বৃহস্পতিবারও সেই যাত্রীবোঝাই অটো বেপরোয়া গতিতে চালাতে গিয়ে ঘটে গেল বড় দুর্ঘটনা। রাস্তার ধারে অটো উল্টে মারা গেলেন দুই মহিলা যাত্রী। সেই সঙ্গে গুরুতর ভাবে জখম হলেন অটোর চালক সহ আরও ৪-৫জন যাত্রী। এদের সকলেরই অবস্থা আশঙ্কাজনক। এদিন সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরে।

জানা গিয়েছে, সুতি থেকে কার্যত যাত্রী বোঝাই হয়ে জঙ্গিপুরের দিকে রওয়ানা দিয়েছিল ওই অটোটি। কিন্তু কিছু দূরে গিয়েই তা দুর্ঘটনার মুখে পড়ে। ঘটনায় আহত অটোর ওই যাত্রীরা জানিয়েছেন, যাত্রীর ভারে একদিকে হেলে গিয়েছিল অটোটা। ওই অবস্থাতেই ঝড়ের গতিতে এগোচ্ছিলেন চালক। রাস্তাতে খানাখন্দও ছিল। তাই যাত্রীরা চালককে অটোটি আস্তে চালাতে বলেন। কিন্তু সে কথা কানে তোলেননি ওই অটো চালক। ওইসময় উল্টো দিক থেকে একটি গাড়ি এসে যাওয়ায় দ্রুত বাঁ পাশ কাটাতে গিয়েছিলেন চালক। আর তাতেই অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যাত্রীরা অটোর নীচে চাপা পড়ে যান। দুই মহিলা যাত্রীর মাথা থেঁতলে যায়। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল তাঁদের। চালকের অবস্থাও খারাপ। স্থানীয় বাসিন্দারাই দ্রুত এগিয়ে এসে অটোটাকে সোজা করে যাত্রীদের বার করে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও। সবাইকে জঙ্গিপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই আহত ২ মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় আহত ৬জনকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর