তৃণমূলের পঞ্চায়েত সদস্যের জামাইকে খুন, কাঠগড়ায় বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের শুটআউটের ঘটনা ঘটল রাজ্যে। এবার ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ইটাহার। বিয়ের অনুষ্ঠান সেরে ফিরছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের জামাই। তখনই তাঁকে পিছন থেকে গুলি করে দুষ্কতীরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তন্ময়কে খুনের হুমকি দিয়েছিল বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, মত যুবকের নাম তন্ময় সরকার। তন্ময় দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির দেওখণ্ডার বাসিন্দা। তন্ময়ের শ্বশুর দেবকুমার সরকার ইটাহারের পতিরাজপুর পঞ্চায়েতের সদস্য। মঙ্গলবার রাতে পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাহা ভিটায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তন্ময়। বিয়ের অনুষ্ঠান সেরে যখন তন্ময় ফিরছিলেন, তখন দুষ্কৃতীরা তাঁকে পিছন থেকে গুলি করে। মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তন্ময়। রাতেই তন্ময়কে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই বুধবার ভোরে তন্ময়ের মৃত্যু হয়।

কী কারণে তন্ময়কে খুন করা হল, পুলিশ তা খতিয়ে দেখছে। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তন্ময়ের শ্বশুরমশাই দেব কুমার সরকারের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে তাঁর হয়ে প্রচার করার জন্যই খুন করা হয়েছে তন্ময়কে। উল্লেখ্য, দেবকুমারবাবু সক্রিয় তৃণমূল কর্মী। তিনি তৃণমূলের হয়ে পঞ্চায়তে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

৪১ বছরে ফের মা হতে চলেছেন শাহরুখের ‘রাইস’ ছবির নায়িকা মাহিরা খান

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু