চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সবজির গাড়ি আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বারুইপুরে, মৃত ২

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে দুর্ঘটনার(Accident) সাক্ষী হতে হলে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার সদর শহর বারুইপুরকে(Baruipur)। সবজি বোঝাই গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের(Vegetable Truck and Sand Truck Collide) জেরে শনি সকালে মৃত্যু হল দুই সবজি বিক্রেতার। বারুইপুর থানার সাহাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। আহতদের প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বারুইপুর থানার পুলিশ। কী করে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সূর্যপুর হাট থেকে সবজি কিনে তা বিক্রির জন্য কলকাতায় আসছিল সবজি বোঝাই গাড়িটি। গাড়িতে বেশ কয়েক জন ব্যবসায়ী ছিলেন। সাহাপাড়া এলাকা দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। সেই সময় বারুইপুরের দিক থেকে জয়নগরের দিকে যাচ্ছিল একটি বালিবোঝাই ট্রাক। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে ওই সবজির গাড়িতেই ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সবজি বিক্রেতার। আহত হন আরও ৩ জন। এর পরেই স্থানীয়েরা তাঁদের উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করানো হয়।  

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। মৃতদেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় বারুইপুর এলাকার বাসিন্দারা পথসুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, প্রতি দিনই সকালবেলায় এই এলাকায় বেপরোয়া ভাবে গাড়ি যাতায়াত করে। যার ফলে প্রায়ই এই এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশের কড়া নজরদারি এবং বাম্পারের দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের দাবি,  এই এলাকায় বাম্পার দরকার। পুলিশের নজরদারিও প্রয়োজন। না হলে প্রায়ই দুর্ঘটনা ঘটবে। যদিও এই দুর্ঘটনার জন্য পুলিশের কোনও গাফিলতি আছে তা মানতে চাননি পুলিশের আধিকারিকেরা। 

Published by:

Share Link:

More Releted News:

জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ