কোন উপকূলে কখন আছড়ে পড়বে ‘ ঘূর্ণিঝড় মন্থা’? বাংলায় কতটা প্রভাব পড়বে?

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। গত সপ্তাহের মাঝামাঝি সময়ে নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে। সোমবারের মধ্যে সেটি প্রবল শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে প্রবল আকারে উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মন্থা। বাংলা সহ একাধিক রাজ্যকে সতর্ক করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে।

ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এটি পৌঁছবে।। মঙ্গলবার মছিলিপত্তনম এবং কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনামের মাঝের অংশ দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে। ওই সময় হওয়ার গতিবেগ থাকতে পারে ১০০-র  বেশি। ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে হওয়ার গতিবেগ প্রায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার। ধীরে ধীরে এই গতি বৃদ্ধি পাবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছে সোমবারের মধ্যে স্থলভাগে ফিরে আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যায় তার জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও শুক্রবার পর্যন্ত তার পরোক্ষ প্রভাব বজায় থাকবে রাজ্যে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। কলকাতায় মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওইদিন বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বুধবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা, হাওড়া ও দুই মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান জেলায় কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপ এবং সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রভাব পড়বে বিস্তর।

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?