চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘স্লো কাউন্টিং করবে’, বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর : এবার স্লো কাউন্টিং করবে। বিজেপির জায়গাগুলো আগে ঘোষণা করবে। স্বরূপনগর থেকে এমনই অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, যাতে কাউন্টিংয়ে রাত হয়ে যায়। ওদের পরিকল্পনা ভেস্তে দিতে হবে। ওরা ভাবছে রাত হলে অনেকে ভয় পালিয়ে যাবে। শেষ ভোট গণনা না হওয়া পর্যন্ত সার্টিফিকেট না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি।   

এদিন তিনি আরও বলেন, ইভিএম মেশিন খারাপ থাকলে পরিবর্তন করতে বলবেন। মেরামত নয়। ওটাতে চিপ ঢোকাবে। তারপর ওই ভোট অন্য জায়গায় ফেলবে। তাই নিজের গণতন্ত্র বাঁচানোর জন্য একদিন লাইন দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই ক্ষেত্রে তিনি বলেছেন, নোটবন্দি থেকে শুরু করে ভোটবন্দি সবকিছুতেই লাইনে দাঁড় করানো হয়েছে মানুষকে। এবার মানুষ সেই লাইনে দাঁড়িয়েই ভোট দেবে। ভিভিপ্যাট ছাড়া ভোট না করার কথা বলেছেন। নাম না করে বিজেপি ও কমিশনকে নিশানা করেছেন তিনি। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার ৫০ হাজার লোক উত্তরপ্রদেশ থেকে গিয়ে ভোট দিয়েছে আসামে। ওই রাজ্যের মানুষের ভোটের  জিতবে না বলেই বাইরে থেকে ভোটার নিয়ে ভোট করিয়েছে।

এদিন তাঁর নিশানায় ছিল কেন্দ্রীয় বাহিনীও। বলেছেন, অনেক জায়গায়া ভোট আটকাবে। গট গট করে আসছে কিছু ফোর্স। কেউ বাধা দিলে ঝাঁড়ু দিতে দিতে ভোটকেন্দ্রে পৌঁছে যাবেন। বিজেপি রাজ্যে মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। মাছের দোকানে হামলা হলে চুপ থাকে বিজেপি। নিজের রাজ্যে বাংলার মানুষকে নিরাপত্তা দিতে পারে না, তাঁরাই আবার সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে। 

শুক্রবার তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছে একটি পদযাত্রাও। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তৃণমূল প্রার্থী বীণা মন্ডল, বসিরহাট উত্তরের মহম্মদ তৌসিফুর রহমান, বারাসত, মধ্যমগ্রাম ও দেগঙ্গার তিন প্রার্থীর সমর্থনে জনসভা রয়েছে মমতার। মেদিনীপুরের দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে রোড শো করবেন তৃণমূল নেত্রী।  উত্তর ২৪ পরগনার সভা শেষ করেই তিনি ছুটবেন মেদিনীপুরে। পাশাপাশি এদিন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সংকল্প পত্র প্রকাশ করার কথা রয়েছে। তারপরে সাংবাদিক বৈঠক করে তিনি পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে করবেন জনসভা।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যমগ্রামে পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ সরকারি কর্মচারীদের

অপেক্ষার অবসান, পুরুলিয়ায় মোদিকে ‘নিজের আঁকা’ ছবি উপহার দিলেন শিল্পী

গঙ্গায় স্নান করতে নেমে পরপর তলিয়ে গেল ৪ ছাত্র

ভোট বঙ্গে রাজনৈতিক কৌশল, ঝাড়গ্রামে ঝালমুড়ি খেলেন মোদি

‘পবিত্রকে জেতালে ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতু’‌, নন্দীগ্রামে আশ্বাস অভিষেকের

নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ