করোনা-ই ভিলেন, শিশুচোর সন্দেহে ‘মা’কে পুলিশের হাতে তুলে দিলেন রেলযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা মানুষের জীবন থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু। বহু মানুষ হারিয়েছেন কত নিকট জনকে। কত মানুষের সঙ্গে কত মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে চিরকালের মতো। কোভিড ছাড়েনি মা-সন্তানকেও। তাই শিশু চোর সন্দেহে দীর্ঘক্ষণ ট্রেনের কামড়ায় আটকে থাকতে হল মা’কে।

ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। অফিস টাইমের কল্য়াণী লোকাল। বিধাননগর স্টেশন থেকে আপ কল্যাণী লোকালে ওঠেন এক মহিলা। ওই সময় আপের দিকের ট্রেন তো ফাঁকা থাকে। মহিলার সঙ্গে ছিল এক শিশু। ট্রেনে ওঠা থেকে শুরু করে শিশুটির কান্না আর থামে না। সন্দেহ হয় ট্রেনের অন্য যাত্রীদের।

ট্রেন ব্যারাকপুরে স্টেশনে থামলে যাত্রীরাই মহিলা ও শিশুটিকে তুলে দেয় জিআরপি’র হাতে। আশঙ্কা ছিল, ওই মহিলা হয়তো পাচারকারী। ওই শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছেন। কিন্তু বহুক্ষণ জিজ্ঞাসাবাদের পর পুলিশ যা জানতে পারে তাতে তো চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়।

পুলিস সূত্রে খবর, ২০২০ সালে করোনার সময়ে জন্ম শিশুটির। সন্তান জন্মানোর কিছুদিন পর করোনায় আক্রান্ত হন মা। বাধ্য হয়ে নিরাপত্তার খাতিরে শিশুটিকে রেখে আসা হয় তাঁর মাসীর বাড়ি বিধাননগরে। এরপর প্রায় ৫ বছর কেটে গেলেও শিশুটি মাকে সেভাবে দেখেনি। দেখলেও সে সংখ্যাটা এতই কম যে মাকে মনেই নেই তার।

শুক্রবার সকালে বিধাননগর থেকে নৈহাটির বাড়িতে ফিরছিল শিশুটি। অবোধ বালক মাকে তো চিনতেই পারেনি, তাই হাপুস নয়নে কেঁদে গিয়েছে। শেষ পর্যন্ত বহু জিজ্ঞাসাবাদ তথ্য প্রমাণের পর পুলিশ নিশ্চিত হয় যে, শিশুটি ওই মহিলারই সন্তান।

ইদানিং সময়ে শিশু চুরির ঘটনা খুব বেড়ে গিয়েছে। কিছুদিন আগে পার্ক স্ট্রিটের বুক থেকে চুরি গিয়েছে এক শিশু। হাওড়া স্টেশন থেকে উধাও হওয়া সাড়ে তিন বছরের শিশুকন্যা উদ্ধার হয়েছিল রাজস্থান থেকে। স্বভাবতই শুক্রবারের ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়েই মহিলাকে শিশু পাচারকারী ভেবে জিআরপি’র হাতে তুলে দিয়েছিলেন।

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স