ভোট দিতে গিয়ে বিএসএফ-এর গুলিতে জখম যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম যুবকের নাম হাসিবুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের দিন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে বুথে গিয়েছিলেন। কিন্তু ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গুলিতে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিধানসভার অন্তর্গত গোয়ালপোখর থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম যুবকের নাম হাসিবুল। তাঁর কাঁধে গুলি লেগেছে। স্থানীয়রা জানান, শনিবার ঢুমাগরের ২৫ নম্বর বুথে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই সময় হাসিবুল ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু উত্তাল পরিস্থিতি শান্ত করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। কিন্তু তাতেও পরিস্থিতি আয়ত্তে না আসায় দু রাউন্ড গুলি চালায় বিএসএফ। আর সেই গুলি গিয়ে লাগে হাসিবুলের কাঁধে। এর ফলে গুরুতর জখম হন তিনি। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কিশানগঞ্জ মেডিকেল কলেজে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিহারের পুর্নিয়াতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে এই বিষয়ে বিএসএফ-এর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনায় ১৪ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট প্রকাশের পর থেকে ভোটের দিন পর্যন্ত মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ৩৬ জনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ২২, বিজেপির ৩, বামফ্রন্টের ৪, কংগ্রেসের ৪, আইএসএফের ১ এবং ২ জন সাধারণ ভোটার রয়েছেন। ধর্মীয় পরিচয়ের নিরিখে এই ৩৬ জনের মধ্যে ২৩ জন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের, বাকি ১৩ জন হিন্দু সম্প্রদায়ের।

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি