Samsung, Motorola-কে চ্যালেঞ্জ জানাতে আসছে Infinix Zero Flip

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মুখেই মোবাইল ফোন নির্মাতা সংস্থা Infinix তাদের প্রথম ফ্লিপ ফোন Zero Flip এর লঞ্চ নিয়ে টিজ করেছে। তবে কবে নয়া ফোন বাজারে মিলবে, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন মোবাইল সংক্রান্ত একটি ওয়েবসাইটে এর বৈশিষ্ট্যগুলো ফাঁস হয়েছে।

লিক-এর তথ্য অনুযায়ী, ফোনটির বাইরের স্ক্রিনটি 3.6 ইঞ্চি AMOLED প্যানেলের হবে, যার রিফ্রেশ রেট 120 Hz এবং রেজোলিউশন 1056 x 1066 pixel। স্মার্টফোনটি খুললে 6.9 ইঞ্চি AMOLED প্যানেল দেখা যাবে, যার রেজোলিউশন 1080 x 2640 পিক্সেল এবং 120 Hz রিফ্রেশ রেট থাকবে। এছাড়াও, এই প্যানেলটি LTPO প্রযুক্তি সমর্থন করবে।

স্মার্টফোনটি খোলার পর এর দৈর্ঘ্য হবে মাত্র 7.64 mm, কিন্তু ফোল্ড করার পর এটি হবে 16.04 mm, যা Samsung Z Fold 6 এর তুলনায় প্রায় 4 mm বেশি। অতিরিক্ত পুরুত্বের কারণ, এতে একটি বড় ব্যাটারি যুক্ত করা হয়েছে। Infinix Zero Flip-এ থাকবে 4720 mAh ব্যাটারি। প্রসেসরের ক্ষেত্রে এটি MediaTek Dimensity 8020 দ্বারা চালিত হবে, যার সাথে 8 GB RAM এবং 512 GB স্টোরেজ যুক্ত থাকবে। ফোনটি Android 14 ভিত্তিক XOS 14.5-এ চলবে।

ক্যামেরার ক্ষেত্রে, এর মূল ক্যামেরা এবং আল্ট্রাওয়াইড লেন্স দুটোই 50 Megapixel হবে এবং প্রধান ডিসপ্লেতে 50 Megapixel সেলফি ক্যামেরাও থাকবে। ফোনটি দুটি রঙে আসবে – Rock Black এবং Blossom Glow (Pink)। সংযোগের জন্য, এতে 5G, Wi-Fi 6, Bluetooth 5.3, NFC এবং USB-C পোর্ট থাকবে।

আগের কিছু লিক অনুযায়ী, এতে স্টিরিও স্পিকার, ডুয়াল হাই-কোয়ালিটি মাইক্রোফোন এবং DTS, Hi-Res অডিও ও TUV সার্টিফিকেশন সমর্থন থাকতে পারে। নিরাপত্তার জন্য থাকবে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩