IRCTC-র নতুন প্যাকেজ, শ্রীচৈতন্যের পথ ধরে কম খরচে নবদ্বীপ থেকে পুরী

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনাকালে দীর্ঘদিন বন্ধ ছিল পর্যটন ব্যবসা। মার খেয়েছিলেন বহু মানুষ। এবার করোনা পরিস্থিতির উন্নতি হতেই পর্যটন শিল্প ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে। অপরদিকে রেলের অর্থনীতি চাঙ্গা করতেও পর্যটকদের আকর্ষণ করতে শুরু করে দিয়েছে রেলের সহযোগী সংস্থা IRCTC। প্রায়ই নিত্যনতুন সস্তার প্যাকেজ এনে চমক দিচ্ছে তাঁরা। এবার বড়দিনের আগে ফের একটি সস্তার প্যাকেজ ট্যুর নিয়ে এল IRCTC। অসম ও উত্তরবঙ্গের পর্যটকদের কথা মাথায় রেখেই আইআরসিটিসি নিয়ে এল একসঙ্গে শ্রীচৈতন্যের লীলাভূমি নবদ্বীপ ও পুরী দর্শনের প্যাকেজ। মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখেই এই প্যাকেজের খরচ রাখা হয়েছে।

IRCTC জানিয়েছে, একই ট্যুরে নবদ্বীপের পীঠস্থান, মঠ ও মন্দির দর্শনের পাশাপাশি পুরীর কোনারক, সূর্যদেবের মন্দির, বিষ্ণু মন্দির, জগন্নাথ দেবের মন্দির পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে। একবার টিকিট কেটে ট্রেনে চড়ে বসার পর যাত্রীদের আলাদা করে আর কোনও খরচ করতে হবে না। তবে যেহেতু হিন্দু তীর্থযাত্রীরাই এই ট্রেনে ভ্রমণ করবেন তাই রেলের পক্ষ থেকে এই বিশেষ পর্যটক ট্রেনে নিরামিষ খাবার দেওয়া হবে যাত্রীদের। এই ট্রেনে সাধারণ স্লিপার শ্রেণীর কামরা ছাড়াও থাকছে এসি থ্রি টিয়ার কামরা। সেই মতো প্যাকেজের ভাড়াও ধার্য করেছে আইআরসিটিসি। স্লিপার শ্রেণীর জন্য ইচ্ছুক যাত্রীদের দিতে হবে ৭,৫৬০ টাকা এবং এসি থ্রি-টিয়ার কোচে ভ্রমণ করতে হবে গুণতে হবে ১২,৬০০ টাকা। ৫ বছরের কম বয়সীদের কোনও ভাড়া দিতে হবে না।

আইআরসিটিসি-র এই তীর্থ দর্শন ট্রেনটি আগামী ২১ ডিসেম্বর ছাড়বে অসমের ডিব্রুগড় স্টেশন থেকে। পরদিন অর্থাৎ ২২ ডিসেম্বর এসে পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। তার আগে ট্রেনটি দাঁড়াবে গুয়াহাটি, নিউ বঙ্গাইগাঁও ও নিউ কোচবিহার স্টেশনে। এই স্টেশনগুলি থেকেও যাত্রীরা এই তীর্থযাত্রী স্পেশাল ট্রেনে উঠতে পারবেন। এরপর ট্রেন সোজা নবদ্বীপে পৌঁছবে। সেখানে বিভিন্ন মঠ ও মন্দির ঘুরিয়ে দেখানো হবে। এরপর ট্রেন সোজা চলে যাবে পুরী। ২৭ ডিসেম্বর পর্যন্ত এই ট্রেনেই ঘুরবেন যাত্রীরা। আইআরসিটিসি জানিয়েছে, পর্যটকদের কোভিড-19 ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। যাদের একটি ডোজ নেওয়া আছে তাঁদের আরসিপিসিআর নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। ট্রেনের প্রতিটি কামরায় থাকবে আরপিএফ জওয়ান এবং ট্রেনে একজন চিকিৎসকও থাকবেন। টিকিটের জন্য IRCTC-র ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে খোঁজ নিতে পারেন ইচ্ছুক যাত্রীরা।

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেনের উপরে জোর, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে