বিদেশ ভ্রমণে যাবেন? জেনে নিন SBI-এর নতুন মাল্টি কারেন্সি ট্রাভেল কার্ড সম্পর্কে

বিদেশে ঘুরতে গেলে বা কোনও কাজে গেলে সেই দেশের মুদ্রা ভাঙাতে অনেকেই সমস্য়ায় পড়েন। তাঁদের জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) একটি কার্ড নিয়ে এসেছে। মাল্টি কারেন্সি ট্রাভেল কার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশে ঘুরতে গেলে বা কোনও কাজে গেলে সেই দেশের মুদ্রা ভাঙাতে অনেকেই সমস্য়ায় পড়েন। তাঁদের জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) একটি কার্ড নিয়ে এসেছে। মাল্টি কারেন্সি ট্রাভেল কার্ড, যার সাহায্য়ে বিদেশ বিঁভুইয়ে গিয়ে সবরকমভাবে কাজে আসবে আপনার। এটি একটি প্রপেইড কার্ড। এরমাধ্যমে আপনি যে কোনও দেশের এটিএম থেকে ওই দেশের নগদ অর্থ তুলতে পারবেন বা শপিং করার সময় ওই কার্ড সোয়াইপ করে দাম দিতে পারবেন। এরজন্য কোথাও গিয়ে ভারতীয় মুদ্রা ভাঙানোর প্রয়োজন হবে না। আসুন জেনে নেওয়া যাক এই কার্ডটি কীভাবে পাবেন বা এর ব্যবহারই বা কী?

সম্প্রতি এসবিআই একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, তাঁদের নতুন ট্রাভেল কার্ডের মাধ্যমে গোটা বিশ্বের প্রায় ২ মিলিয়ন এটিম থেকে টাকা তোলা যাবে। পাশাপাশি কোনও শপিং মল বা দোকানে পণ্য় কেনা যাবে বা হোটেল ও রেস্তরাঁয় বিল মেটানো যাবে। যে দেশে থাকবেন সেই দেশের মুদ্রায় পেমেন্ট করা যাবে। শুধু আগে থেকে ওই কার্ডে ভারতীয় মুদ্রা রিচার্জ করে নিতে হবে। এসবিআই আরও জানিয়েছে, এই কার্ডে সাত রকমের কারেন্সি বা মুদ্রা আদানপ্রদান করা যাবে। সেগুলি হল মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো, সিঙ্গাপুর ডলার, অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার এবং আরব আমিরশাহির দিরহাম।

এসবিআই জানিয়েছে, নতুন মাল্টি কারেন্সি ট্রাভেল কার্ডটি মাইক্রো চিপ দ্বারা অত্যন্ত সুরক্ষিত এবং পিন ব্যবহার করে আদানপ্রদান করতে হবে (ডেবিট বা ক্রেডিট কার্ডের মতোই)। হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ব্যবহার করার জন্য আরেকটি ডুপ্লিকেট কার্ড আগেই দেওয়া হবে গ্রাহকদের। শুধু টোল ফ্রি নম্বরে ফোন করে হারিয়ে বা খোয়া যাওয়া কার্ডটি ব্লক করে দিলেই অতিরিক্ত কার্ডটি চালু হয়ে যাবে। এর ফলে বিদেশে গিয়ে আপনি বিপদে পড়বেন না। আর সবচেয়ে সুবিধা হল এই কার্ড পাওয়ার জন্য এসবিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকলেও চলবে।

কীভাবে পাবেন মাল্টি কারেন্সি ট্রাভেল কার্ড?

এসবিআই-এর যে কোনও শাখায় আবেদন করলেই আপনি এই কার্ড পাবেন। তবে পাসপোর্টের তথ্য দেখাতে হবে কার্ডটি পেতে হবে। এছাড়াও স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। নুন্যতম ২০০ মার্কিন ডলার বা তাঁর সমতুল টাকা এই কার্ডে রিচার্জ করতে হবে। তবে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার টাকাও আপনি রিচার্জ করে রাখতে পারেন।

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?