গল্প নয় সত্যি, ৩৫ হাজার টাকা সস্তায় মিলছে Nothing এর ফ্ল্যাগশিপ ফোন, রইল বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্ল্যাগশিপ ফোন কেনার ঝোঁক ইদানিং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে EMI এর সুবিধা বহুল প্রচলিত হওয়ার পর এই বৃদ্ধির হার আরও ক্রমবর্ধমান। ত্রিস্তরীয় অর্থনৈতিক কাঠামোর নীচের দিকে থাকা মানুষও ফ্ল্যাগশিপ ফোন কেনার দিকে হাত বাড়াচ্ছেন। তাই উ‍ৎসবের মুখে ৩৫ হাজার টাকা সস্তায় মিলছে Nothing Phone 3 ।

চলতি বছরের জুলাইতে যখন বাজারে এসেছিল Nothing Phone 3 , তখন এর দাম ছিল ৭৯ হাজার ৯৯৯ টাকা। এবার সেই ফোন অনলাইন ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৪৬ হাজার ৪৯৯ টাকায়। তার পর যদি আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে দাম মেটান তাহলে পাবেন আরও দেড় হাজার টাকা ছাড়। ফলে দাম কমে দাঁড়াচ্ছে ৪৪ হাজার ৯৪৯ টাকা। অর্থা‍ৎ বাজারজাত হওয়ার সময়ে যে দাম ছিল, তার চেয়ে ৩৫ হাজার কমে মিলবে এই দুরন্ত ফোনটি।

ফোনে ১২ জিবি র‍্যাম সহ ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও সবচেয়ে আকর্ষণীয় বিষয়, উৎকৃষ্টমানের সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে ৫০ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা। থাকছে 6.67-ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে। কোয়ালকমের Snapdragon 8s Gen 4 এর মতো অত্যাধুনিক প্রসেসর এর সুবিধাও মিলবে এই ফোনে।  সাপোর্ট করবে 1260×2800 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট। 5500mAh এর ব্যাটারির মাধ্যমে ব্যবহারকারীরা  ফার্স্ট চার্জিং এর সুবিধাও পাবেন।

বর্তমান সময়ে বিশেষ করে জেন-জি দের কাছে মোবাইল ফটোগ্রাফি একটি ‘সেলিং লাইক হটকেক’ বিষয়। সেই ট্রেন্ডই কাজে লাগাতে চাইছে Nothing। তাদের এই নতুন ফোনটির 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ফোনটিকে নতুন প্রজন্মের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলবে বলেই আশা করা যায়।

সিউড়ির বেসরকারি হাসপাতাল নার্সের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

জোর ধাক্কা অভিষেকের! সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের

একাই বুক চিতিয়ে রুখে দিয়েছিলেন পুলিশের গাড়ি, মুম্বইয়ের বীরাঙ্গনা তরুণীকে চিনে নিন

‘গত কয়েকদিনের আন্দোলন আমার হৃদয় ভেঙে দিয়েছে’, ‘আরশোলা’দের সমর্থন আলিয়ার

ভয় দেখিয়ে লক্ষাধিক টাকার তোলাবাজি! গ্রেফতার হাওড়া পুরসভার দুই আধিকারিক

‘ককরোচদের’ সংসদ চলো অভিযানে অশান্তি, এনআইএ তদন্ত চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের

যন্তরমন্তরে ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারকে দায়িত্ব থেকে অব্যাহতি

২১ জুলাইয়ের সভা ঘিরে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে FIR, আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমে টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু