স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়াতে কোন দিকে লক্ষ্য রাখবেন, জেনে রাখুন

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে সবার হাতে হাতেই স্মার্টফোন। এই স্মার্টফোনের ব্যাটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ক্ষেত্রেই এই ব্যাটারির চার্জ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। চার্জ দ্রুত কমে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। ব্যাটারি কেন দ্রুত শেষ হয়? এর প্রযুক্তিগত কিছু কারণ আছে। এই বিষয়গুলোকে সেইভাবে নজর দেওয়া হয় না। স্মার্টফোনে বিশেষ ৫টি ফিচার থাকে, যেগুলো বন্ধ রাখলে ব্যাটারির আয়ু বাড়বে। তারমধ্যে উল্লেখ্যযোগ্য, স্ক্রিনের ব্রাইটনেস এবং টাইমআউট সেটিং। ব্যাটারি দ্রুত শেষ হওয়ার প্রধান কারণ ডিসপ্লে।

ব্যাটারি বাঁচাতে চাইলে স্ক্রিনের উজ্জ্বলতা এমনভাবে সেট করতে হবে, যাতে সেটি মানুষের চোখের জন্য আরামদায়ক হয়। অযথা ফোনের উজ্জ্বলতা বাড়িয়ে রাখা উচিত নয়। এছাড়াও, অটো-লক বা স্ক্রিন টাইমআউট সেটিংস পরিবর্তন করলে ফোনেরই ভালো। এটি স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করে। অনেকসময় ফোনের ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ চলতে থাকে। যার ফলে ফোনের ব্যাটারির আয়ু কমে আসে। এই সকল অ্যাপগুলো দেখে ব্যবহার উচিত। স্মার্টফোনের ব্যবহারকারীদের অজান্তেই ব্যকগ্রাউন্ডে এগুলো চলতে থাকে। সেদিকে খেয়াল রাখতে হবে। ফোনের সেটিংস থেকে অ্যাপগুলো খুঁজে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশন বন্ধ করতে হবে।

লোকেশন শেয়ারিং অপশনটি ফোনের ব্যাটারির আয়ু শেষ করে। তাই প্রতিটি অ্যাপকে লোকেশন শেয়ার অপশন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। আর এটি বন্ধ করার জন্য প্রথমে, সেটিংসে গিয়ে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। তারপরে লোকেশন সার্ভিস-এ ট্যাপ করে অ্যাপ ইউজিং সিলেক্ট করতে হবে। পারলে ব্যবহারকারীরা ওয়াইফাই ব্যবহার করলে বেশি ভালো। মোবাইল ডেটা ওয়াইফাই-র তুলনায় অনেক বেশি চার্জ নষ্ট করে, যার ফলে ফোনের ব্যাটারির আয়ু কমে যায়।আইফোনের ক্ষেত্রে সবসময় লো পাওয়ার মোড সক্রিয় রাখা উচিত। পাশাপাশি ব্যাটারি সেভার মোড চালু রাখলে অনেকটাই চার্জ সেভ করা যায়। ডার্কমোড অন রাখলেও ব্যাটারির আয়ু বাড়ে। এই কাজগুলো স্মার্টফোনে করে রাখলে চার্জ অনেকটাই বাঁচবে। ফলে বাড়বে ব্যাটারির আয়ু।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর