এই মুহূর্তে

১ মার্চ থেকে কাজ করবে না আপনার হোয়াটসঅ্যাপ, কেন জানেন?

নিজস্ব প্রতিনিধি: নেটা নাগরিকরা শুনছেন তো? আপনার প্রিয় হোয়াটসঅ্যাপ এবার আর আগের মতো স্বাধীনভাবে চলবে না! সরকারের নতুন নিয়মে ১ মার্চ ২০২৬ থেকে সবকিছু পাল্টে যাচ্ছে। যদি ফোনে আপনার রেজিস্টার করা সিম কার্ড না থাকে, তাহলে অ্যাপ একদম চলবে না! টেলিগ্রাম, সিগন্যাল সব একই নিয়ম। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (DoT) এই নির্দেশ দিয়েছে। উদ্দেশ্য একটাই – সাইবার ফ্রড, ফেক অ্যাকাউন্ট, স্ক্যাম আর ফেক নম্বরের খেলা বন্ধ করা। এখন আর কেউ সিম ছাড়া বা অন্যের নম্বর দিয়ে ঘুরে ঘুরে স্ক্যাম করতে পারবে না। জাতীয় নিরাপত্তাও মজবুত হবে। কী বদল আসছে, কেন আসছে, আর আপনার কী করণীয় জেনে নিন বিস্তারিত।

১ মার্চ থেকে কী নতুন নিয়ম চালু হচ্ছে?
১. ১ মার্চ, ২০২৬ থেকে ভারতে মেসেজিং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সিম-বাইন্ডিং বাধ্যতামূলক করা হচ্ছে। 
২. WhatsApp, Telegram এবং Signal কেবল সেই নম্বরেই চলবে, যার আসল সিম ফোনে সক্রিয় থাকবে।
৩. ফোনে সিম না থাকলে বা অন্য সিম থাকলে, অ্যাপ সীমিত মোডে চলতে পারে অথবা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
৪. WhatsApp Web/ Telegram Web ব্যবহার করলে প্রতি ৬ ঘণ্টা অন্তর আবার QR কোড স্ক্যান করে লগ-ইন করতে হবে।

আরও পড়ুন: নবদ্বীপে দোলের আগে ৭ দিন ধরে চলে গঙ্গায় নৌবিহার, জেনে নিন কীভাবে অংশ নেবেন

কেন এই কড়া সিদ্ধান্ত?
সরকারের দাবি, এই নিয়ম আনা হচ্ছে-
১. জাল প্রোফাইল ও ভুয়া নম্বর দিয়ে প্রতারণা ঠেকাতে
২. সাইবার জালিয়াতি ও ফোন স্ক্যাম কমাতে
৩. ডিজিটাল অপরাধ দ্রুত শনাক্ত করতে
৪. জাতীয় নিরাপত্তা জোরদার করতে

টেলিযোগাযোগ বিভাগ (DOT) জানিয়েছে, OTT প্ল্যাটফর্মগুলিকে ৯০ দিনের মধ্যে এই নিয়ম বাস্তবায়ন করতে হবে, যার শেষ সময়সীমা ১ মার্চ।

ব্যবহারকারীরা কেন চিন্তিত?
এই পরিবর্তনে বেশ কিছু সমস্যার আশঙ্কা করছেন ব্যবহারকারীরা-
১. ফোন থেকে সিম খুললেই হোয়াটসঅ্যাপ কাজ বন্ধ হয়ে যেতে পারে
২. বিদেশে থাকা ভারতীয়দের প্রতিবার ফোনে ভারতীয় সিম ঢোকাতে হতে পারে
৩. WhatsApp Web বারবার লগ-ইন চাইবে, কাজে বিঘ্ন ঘটতে পারে
৪. একাধিক সিম বদলে অ্যাপ ব্যবহারের অভ্যাস আর চলবে না

নিরাপত্তা না গোপনীয়তা-দুই মতই আছে
সাইবার বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সিম-বাইন্ডিং নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করবে। তবে গোপনীয়তা বিশেষজ্ঞদের মতে, এতে ব্যবহারকারীর ব্যক্তিগত স্বাধীনতা কিছুটা কমতে পারে-বিশেষ করে যাঁরা বিদেশে কাজ করেন বা ঘন ঘন সিম বদলান।

আপনার কী করণীয়?
১ মার্চের আগে নিশ্চিত করুন সিমটা ফোনে আছে।
সিম বদলালে আবার ভেরিফাই করতে হবে।
ওয়েব ইউজাররা ঘড়ি দেখে QR স্ক্যান করবেন।

অনেকে বলছেন, ভ্রমণ বা কাজের জন্য একটু ঝামেলা হবে, কিন্তু সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এটা আমাদের সবার সুরক্ষার জন্য দারুণ পদক্ষেপ। ফেক প্রোফাইল আর স্ক্যাম কমে গেলে তো ভালোই!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অর্থপাচার মামলায় ইডির মুখোমুখি অনিল আম্বানি

গাড়িপ্রেমীদের জন্য সুখবর, এপ্রিল-মে মাসেই বাজারে আসছে সিয়েরার এই দুর্দান্ত ইভি

মাথার উপরের ছাদ হারালেন অনিল আম্বানি, ৩,৭১৬ কোটির বাংলো বাজেয়াপ্ত করল ইডি

ক্যালেন্ডারে লাল দাগের ছড়াছড়ি, মার্চে কতদিন বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা?

সন্ত্রাসীদের মদত! টেলিগ্রামে র সিইও পাভেল দুর্বলের বিরুদ্ধে মামলা

২,১০০ টাকা কমল রুপোর দাম, এক ধাক্কায় ৩২ হাজার কমে কত হল ২২-২৪ ক্যারেট সোনার দাম?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ