বড়দিনে পুরী নাকি দার্জিলিং? ভিড় সামলাতে স্পেশাল ট্রেন দিল পূর্ব রেল

শীতের মরশুমে পর্যটকদের বাড়তি চাপ কমাতে কয়েকটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এবার আপনি ঠিক করে ফেলুন কোথায় যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই আসছে বড়দিন, শীতের এই ভরা পর্যটন মরশুমে ইতিমধ্যেই বিভিন্ন ট্রেনে ঠাই নেই অবস্থা। এই পরিস্থিতিতে যাত্রীদের জন্য সুখবর। শীতের মরশুমে পর্যটকদের বাড়তি চাপ কমাতে কয়েকটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এবার আপনি ঠিক করে ফেলুন কোথায় যাবেন, পাহাড়ে নাকি সমুদ্রে। কারণ পূর্ব রেল শিয়ালদা ও নিউ জলপাউগুড়ি, শিয়ালদা ও কামাক্ষা এবং হাওড়া ও পুরীর মধ্যে তিনটি বিশেষ দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আসুন জেনে নেওয়া যাক ট্রেনগুলি কবে কবে চলবে এবং কবে থেকেই বা টিকিট পাবেন।

০৩১২৯ শিয়ালদা- নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি আগামী ২৫ ও ২৭ ডিসেম্বর শিয়ালদা থেকে রাত ১১টা ৫৫ মিনিটে ছেড়ে বর্ধমান, রামপুরহাট, মালদা টাউন, বারসই, কিষেনগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরদিন সকাল ১০টা ১০ মিনিটে। ইতিমধ্যেই ট্রেনটির টিকিট রেলের কাউন্টার এবং অনলাইনে বিক্রি শুরু হয়েছে।
০৩১৩০ নিউ জলপাইগুড়ি- শিয়ালদা স্পেশাল ট্রেনটি আগামী ২৬ ও ২৮ ডিসেম্বর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেলা ১২টা ৫০ মিনিটে ছেড়ে ফিরতি পথে ওইদিনই রাত ১১টা ০৫ মিনিটে শিয়ালদা পৌঁছে যাবে।

০৩১০১ শিয়ালদা- কামাক্ষা স্পেশাল ট্রেনটি ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে শিয়ালদা ছেড়ে বর্ধমান, রামপুরহাট, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার হয়ে পরদিন সন্ধ্যে ৬টা ২০ মিনিটে কামাক্ষা পৌঁছবে।
০৩১০২ কামাক্ষা- শিয়ালদা স্পেশাল ট্রেনটি আগামী ২৫ ডিসেম্বর রাত ৯টা ৫০ মিনিটে কামাক্ষা ছেড়ে ফিরতি পথে শিয়ালদা পৌঁছবে পরদিন বেলা ৩টে ৪৫ মিনিটে।

অপরদিকে শীতকালীন ভিড় সামাল দিতে হাওড়া ও পুরীর মধ্যে একজোড়া স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। দেখে নিন এর সূচি…

০৩০০৫ হাওড়া- পুরী স্পেশাল ট্রেনটি আগামী ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫০ মিনিটে হাওড়া ছেড়ে খড়গপুর, বালাসোর ভদ্রক হয়ে পুরী পৌঁছবে পরদিন সকাল ৯টা ৩৫ মিনিটে।
০৩০০৬ পুরী- হাওড়া স্পেশাল ট্রেনটি আগামী ২৫ ডিসেম্বর দুপুর ২টো নাগাদ পুরী ছেড়ে ফিরতি পথে হাওড়া পৌঁছবে ওইদিন রাত ১১টা ৪৫ মিনিটে। আগামীকাল অর্থাৎ ১৭ ডিসেম্বর সকাল ৮টা থেকে রেলের কাউন্টার এবং অনলাইনে টিকিট বুকিং শুরু হবে পুরীর ট্রেনটির জন্য।

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক