মঙ্গলবার কিছুটা কমলেও বুধে ফের লাফিয়ে বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুটা কমেছিল দাম। এতে স্বস্তি ফিরেছিল মধ্যবিত্তের। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হল না। ফের বাড়ল সোনা ও রুপোর দাম। কলকাতা-সহ দেশজুড়েই হয়েছে এই দুই ধাতুর মূল্যবৃদ্ধি। ইতিমধ্যেই ১০ গ্রাম সোনার দাম লাখের গণ্ডি পার করেছে। ধনতরাসে সেই দাম পৌঁছেছিল ১ লাখ ৩০ হাজারের। তবে তার থেকে কিছুটা কম রয়েছে দুই ধাতুর দাম। বুধবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ সোনা রূপার দামের উর্ধগতির কারণেই এই মূল্যবৃদ্ধি।

মঙ্গলবার সোনার দাম প্রায় চার হাজার টাকা কমলেও বুধবার ফের বাড়ল। জানা গিয়েছে, ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ২ হাজার ৪৫০ টাকা। পাশাপাশি ২২ ক্যারাটের সোনার গয়নায় প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ২ হাজার ৩৫০ টাকা। রুপোর প্রতি কেজিতে দাম বেড়েছে ৬ হাজার ৩৫০ টাকা।

কলকাতার বাজারে বুধবার সোনার দাম (কর ছাড়া)

পাকা সোনা বার (২৪ ক্যারাট): ১ লক্ষ ২১ হাজার টাকা (প্রতি ১০ গ্রাম)

পাকা সোনা বার (খুচরো): ১ লক্ষ ২১ হাজার ৬০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ১ লক্ষ ১৫ হাজার ৬০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

রুপো (খুচরো): ১ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকা (প্রতি কেজি)

আজ  ১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে। যেখানে  ১ গ্রাম সোনার দাম পড়বে ৯ হাজার ১১৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম   ৯১ হাজার ১৯০ টাকা এবং  ১০০ গ্রাম সোনার দাম  পড়বে  ৯ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা।  সব মিলিয়ে আজ সোনা কিনতে গেলে অতিরিক্ত টাকা খরচা হতে পারে।

রাতভর অভিযান শেষে ১২ ঘণ্টা পর পাণ্ডবেশ্বরের খনি থেকে উদ্ধার শ্রমিকেরা

সাপের ছোবল খেয়ে সেই সাপকে নিয়েই হাসপাতালে হাজির যুবক! আতঙ্কে চিকিৎসকরা

গাইঘাটা ধর্ষণ ও খুন কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রহ্লাদ দাসের

পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, গ্রেফতার ৪

এমবাপে-মেসি-ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন

৬৫০০mAh ব্যাটারি এবং ১৪৪Hz ডিসপ্লে! মঙ্গলে লঞ্চ হচ্ছে Infinix GT 50

নতুন লুকে হাজির Hero Karizma XMR 250, সঙ্গে থাকছে ৩০ HP ইঞ্জিন!

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী