চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

WhatsApp-এ আসছে নতুন Voice Chat ফিচার, গ্রুপ চ্যাটিং হবে মজাদার

নিজস্ব প্রতিনিধি: WhatsApp শিগগিরই গ্রুপ চ্যাটের জন্য নতুন Voice Chat ফিচার নিয়ে আসতে চলেছে। যারা ভয়েস মেসেজ পাঠাতে পছন্দ করেন, তাদের জন্য এটি হতে চলেছে দারুণ এক আপডেট। নতুন Beta Version এখন আরও আকর্ষণীয় এবং ইউজার ফ্রেন্ডলি ফিচার নিয়ে আসছে।

WABetaInfo-এর প্রতিবেদন অনুযায়ী, Android 2.24.25.22 বেটা আপডেটে নতুন কিছু উন্নয়ন দেখা যাচ্ছে। এটি আগের 2.23.24.20 Beta আপডেটের ফিচারগুলিকে আরও উন্নত করেছে।

কী কী নতুন ফিচার যুক্ত হয়েছে?

  1. Floating Action Button: মেসেজ send Button-এর উপরে একটি নতুন ফ্লোটিং অ্যাকশন বাটন যুক্ত হয়েছে। এর সাহায্যে গ্রুপ চ্যাটে সরাসরি Voice Chat শুরু করা যাবে। আগে Group Chat শুরু করতে টপ অ্যাকশন বার বা গ্রুপ ইনফো স্ক্রিনে যেতে হত। এখন এটি আরও সহজ এবং চোখে পড়ার মতো।
  2. Gesture-Based Voice Chat: নতুন বেটা আপডেটে Gesture-Based ফিচার যোগ করা হয়েছে। Group Chat-এ স্ক্রল আপ করলেই স্বয়ংক্রিয়ভাবে Voice Chat শুরু হবে। এতে ইউজাররা আরও ভালো অভিজ্ঞতা পাবে।
  3. ছোট Group- Voice Chat: এখন শুধুমাত্র বড় গ্রুপেই নয়, ছোট গ্রুপেও Voice Chat ফিচার ব্যবহার করা যাবে।
  4. স্বয়ংক্রিয় গ্রুপ বন্ধ: যদি গ্রুপটি 60 মিনিটের মধ্যে কেউ ব্যবহার না করে বা যোগ না দেয়, তবে এটি আপনা-আপনি বন্ধ হয়ে যাবে। তবে Chat শুরু হলে অংশগ্রহণকারীদের নোটিফিকেশন পাঠানোর সুবিধা থাকবে।

বর্তমানে সীমিত Beta টেস্টারদের জন্য এই ফিচারটি উপলব্ধ। খুব শীঘ্রই আরও ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন, ফিচারটি এখনো আনুষ্ঠানিকভাবে সকলের জন্য চালু হয়নি। এটি সকলের জন্য প্রযোজ্য হতে কয়েক সপ্তাহ লাগতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

টানা ৭৭ দিন নিশ্চিন্ত! Airtel আনল দীর্ঘমেয়াদী নতুন প্ল্যান, সাথে আনলিমিটেড কলিং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ