চাকরি দেওয়ার নামে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে গ্রেফতার বাবা ও ছেলে

ধৃত দুই জন সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক এক করে ১৫৬ জনের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা তোলেন বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার বাবা ও ছেলে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার বৈকুণ্ঠপুরে। ধৃত দুই জন ১৫৬ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা তুলেছেন বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় হোমিওপ্যাথি চিকিত্সক উত্তম মুখোপাধ্যায়। তাঁর ছেলে অর্ণব মুখোপাধ্যায়।  অভিযোগ, এলাকায় চাকরিপ্রার্থী যুবক যুবতীদের কাছ থেকে টাকা তুলতেন তাঁরা। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক এক করে ১৫৬ জনের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা তোলেন। দীর্ঘ কয়েক বছর হয়ে গেলেও প্রতিশ্রুতিমত চাকরি পায়নি চাকরিপ্রার্থীরা। এমনকি টাকা ফেরত চাইলেও তাঁরা টাকাও ফেরত দেননি। এরপর বুধবার অভিযুক্ত বাবা ও ছেলেকে ঘেরাও করেন চাকরিপ্রার্থীরা। অভিযুক্তদের বাড়ি ঘেরাও করার পাশাপাশি বিষয়টি জানিয়ে সোনারপুর থানায় অভিযোগও দায়ের করা হয়।

অভিযোগ পেয়ে সোনারপুর থানার পুলিশ তৎপরতা শুরু করে। চাকরিপ্রার্থীদের অভিযোগের ভিত্তিতে সোনারপুরের হোমিওপ্যাথি চিকিৎসক উত্তম মুখোপাধ্যায় ও তাঁর ছেলে অর্ণব মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। দুজনকে গ্রেফতার করার পাশাপাশি তাঁদের বাড়ি থেকে একাধিক নথি ও চাকরির ভুয়ো নিয়োগপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। তারমধ্যে রয়েছে নবান্ন লেখা খামে বেশ কয়েকটি ভুয়ো নিয়োগপত্র। এছাড়াও বাজেয়াপ্ত হয়েছে তিনটি মোবাইল এবং নগদ ২২ হাজার টাকা। ধৃতদের জেরা করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে, এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে।

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের