চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সায়গল হোসেনের ফ্ল্যাটে ফের সিবিআই হানা

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) দেহরক্ষী সায়গল হোসেনের (SAIGAL HOSSAIN) বাড়িতে ফের হানা দিল সিবিআই (CBI)। উল্লেখ্য, এই নিয়ে মোট ৩ বার একই ফ্ল্যাটে অভিযান চালাল কেন্দ্রের এই তদন্তকারী সংস্থা। একই দিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দিয়েছিল শিবশম্ভু চালকলে।

সোমবার দুপুর নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৩ আধিকারিক বোলপুরের ‘শাওনধারা’ আবাসনে গিয়েছেন। ওই আবাসনের ৩ তলাতেই ফ্ল্যাট ‘কেষ্টরক্ষী’ সায়গল হোসেনের। তদন্তকারী আধিকারিকদের সঙ্গে ছিলেন এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আধিকারিক। জানা গিয়েছে, এই ফ্ল্যাট সায়গলের হলেও তিনি বেশি আসতেন না এখানে। তাঁর ঘনিষ্ঠরাই যাতায়াত করতেন এই ফ্ল্যাটে।

আজ বোলপুরের ‘শিবশম্ভু’ রাইস মিলেও হানা দিয়েছিল সিবিআই। ওই রাইসমিলের মালিক অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ। যদিও ভাগ্নের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তাঁর সঙ্গে এই চালকলের কোনও সম্পর্ক নেই। এমনকি তিনি ওই চালকলে যাননি বলেও দাবি করেন। তারপরে ক্যাম্প অফিসে ফিরে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। ওই ক্যাম্প অফিসে কিছুক্ষণ পরেই এসেছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আধিকারিক। তারপরেই ফের সিবিআই হানা অনুব্রত রক্ষীর ফ্ল্যাটে। প্রসঙ্গত, এর আগে এই ফ্ল্যাটে ২ বার হানা দিলেও সিবিআইয়ের সঙ্গে এই প্রথম রয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককর্মী।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ