চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গেল ইডি

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে (SAIGAL HOSSAIN)  দিল্লি নিয়ে গেল ইডি। রাউস অ্যাভিনিউ কোর্টে ধাক্কা খাওয়ার পরে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছিলেন সায়গল। বহাল ছিল দিল্লি হাইকোর্টের রায়। শনিবার সুপ্রিম কোর্ট অনুমতি দেওয়ার পরেই সায়গলকে দিল্লি নিয়ে গেল ইডি।

জানা গিয়েছে, ইডি জেরার আগে সায়গল হোসেনকে পেশ করা হবে রাউস অ্যাভিনিউ আদালতে। প্রসঙ্গত, গরু পাচার মামলার তদন্তে তাঁকে জেরা করতেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে মরিয়া ছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগে আবেদন জানিয়েছিল আসানসোল সিবিআই আদালতে। তবে সেই আবেদন খারিজ করেছিলেন বিচারক। ইডিকে ধাক্কা খেতে হয়েছিল কলকাতা হাইকোর্টেও। এরপরেই ইডি’র আইনজীবী দ্বারস্থ হয়েছিলেন রাউস অ্যাভিনিউ আদালতের। তবে সেখানেও শেষ রক্ষা হয়নি।  উল্লেখ্য, সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দাখিল করেছিলেন সায়গল। সুপ্রিম কোর্টও রায় দিল ইডি’র পক্ষেই।

প্রসঙ্গত, সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে জেলে ছিলেন সায়গল হোসেন। সেই জেলবন্দি সায়গলকে সম্প্রতি আবার গ্রেফতার করে ইডির তদন্তকারীরা। এরপর সায়গলকে আসানসোল আদালতে তোলে ইডি। আসানসোল আদালত এই গ্রেফতারিকে মান্যতা দিতে চায়নি। তবে ইডি’র মুখে হাসি ফুটল সুপ্রিম রায়ে।

এই সম্পর্কিত আরও খবর: https://www.live.eimuhurte.com/kolkata/ed-officials-arrest-saygal-hossain-from-jail/

 

 

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ