Loading live market data...
Loading active stocks...
Connecting...

রেপোরেট বৃদ্ধি করল রিজার্ভ ব্য়াঙ্ক, চড়া হারে মধ্যবিত্তকে গুণতে হবে ইএমআই

রেপোরেট বৃদ্ধি করা হয়েছে ৩৫ বেসিস পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের ঋণ নীতি নির্ধারক কমিটির বৈঠকের কয়েকদিন আগে থেকে তৈরি হয়েছিল গুঞ্জন। অনেকেই আশঙ্কা করেছিলেন, একদিকে মূল্যস্ফীতি অন্যদিকে আর্থিক মন্দার মেঘ যেভাবে ঘনাতে শুরু করেছে, তাতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট বৃদ্ধি করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেই আশঙ্কাই সত্যি হল।

বুধবার আরবিআইয়ের ঋণ নীতি কমিটির বৈঠকের পরে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল রেপোরেট বৃদ্ধি করা হয়েছে ৩৫ বেসিস পয়েন্ট (৬.২৫ শতাংশ)। এই নিয়ে পরপর পাঁচবার রেপোরেট বৃদ্ধি করল আরবিআই। বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে ভারতের এই কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে, বর্তমান আর্থিক পরিস্থিতির মূল্যায়নের ওপর ভিত্তি করে রেপোরেট ৩৫ বেসিস পয়েন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যারা ব্যাঙ্ক থেকে আগামীদিনে ঋণ নেবেন, তাদের চড়া হারে সুদ দিতে হবে। রেপোরেট বৃদ্ধির ফলে মধ্যবিত্তের চিন্তা আরও বাড়ল। আমেরিকার ফেডারেল রিজার্ভও সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক বিশেষজ্ঞদের মতে, সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতের কেন্দ্রীয় ব্য়াঙ্ককে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।  

রেপোরেট বৃদ্ধির প্রভাব পড়ে দালাল স্ট্রিটে। পড়ে যায় সূচক। একই সঙ্গে পড়ে ডলারের তুলনায় টাকার দাম। বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার ৪৪.৮৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৬২, ৫৮১.৫০ পয়েন্টে। নিফটির সূচক  ৬০.১০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮৫৮২.৭০ পয়েন্ট। 

আরও পড়ুন ভারত থেকে আংশিক ব্যবসা গোটাচ্ছে অ্যামাজন, ছাঁটাইয়ের মুখে শতাধিক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত