আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারত থেকে আংশিক ব্যবসা গোটাচ্ছে অ্যামাজন, ছাঁটাইয়ের মুখে শতাধিক

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাতারাতি ১৮০ ডিগ্রি ঘুরে গেল অ্যামাজন। ভারতে তারা তাদের ব্যবসার প্রায় পুরোটাই গুটিয়ে নিতে চলেছে। ছাঁটাই করবে শতাধিক কর্মী। সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অ্যামাজনের চিফ এগজিকিউটিভ অফিসার অ্যান্ডি জ্যাসি সিদ্ধান্ত নিয়েছেন খরচে হ্রাস টানার। বর্তমানে সংস্থার যে সব পরিষেবা চালু আছে, সেই সব পরিষেবা চালু থাকবে। তবে পরিষেবার আকার-আয়তন কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশ থেকেও অ্যামাজন ইন্ডিয়া তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থার এক শীর্ষকর্তা জানিয়েছেন, আগামীমাসেই তাদের শিক্ষামূলক অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজন অ্যাকাডেমি লার্নিং প্ল্যাটফর্ম বন্ধ করতে চলেছে। ফলে, সংস্থার সঙ্গে যুক্ত কয়েকশো কর্মী কাজ হারাতে চলেছেন। জানা গিয়েছে, অ্যামাজন কম করেও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন ফুড। ২০২০ সালে ভারতে তারা চালু করে এই পরিষেবা।

কিছুদিন আগে অ্যামাজন তাদের কর্মীদের জন্য নিয়ে আসে লোভনীয় স্বেচ্ছাবসর প্রকল্প। স্বেচ্ছাবসর প্রকল্পের সুবিধা নিতে গেলে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়। সেই বিজ্ঞাপন দেখে অনুমান করা গিয়েছিল, যারা এই সুবিধা গ্রহণ করবে না, তাদের দরজা দেখিয়ে দেওয়া হবে। তার আগেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করল অ্যামাজন ইন্ডিয়া। অনেকেই মনে করছেন, আগামী দিনে অনেকেই এই রাস্তায় হাঁটতে শুরু করবেন। 

আরও পড়ুন ভারতে কর্মী ছাঁটাইয়ের কথা অস্বীকার অ্যামাজনের

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ