চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পিছু হঠল বিজেপি, লড়ছে না দিল্লির মেয়র পদে

নিজস্ব প্রতিনিধি: দিল্লি পুরসভা নির্বাচনে ব্যাপকভাবে পর্যদুস্ত হয়েছে বিজেপি। তার পরেও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য জানিয়েছিলেন, বিজেপি মেয়র পদে লড়বে। এবং সেই ভোটাভুটিতে অঘটন ঘটবে বলে  দাবি করেছিলেন তিনি। কিন্তু তার পরেও পিছু হঠল গেরুয়া শিবির।

দিল্লি পুরসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবির পর শুক্রবার বিজেপির তরফে জানানো হয়, পুরসভার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় পরবর্তী মেয়র হবেন আম আদমি পার্টির। দিল্লি বিজেপির সভাপতি (Delhi BJP President) আদেশ গুপ্তা (Adesh Gupta )এদিন সংবাদমাধ্যমকে বলেন, ‘দিল্লি পুরসভায় বিজেপি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে।’ একইসঙ্গে তিনি বলেন, তাঁর দল কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেবে না এবং নতুন পুর কর্তৃপক্ষের কাজের উপর কড়া নজরদারি চালাবে। দিল্লি বিজেপির সভাপতির আরও সংযোজন, ‘দিল্লিকে স্বচ্ছ করাকে আমরা অগ্রাধিকার দেব এবং এমসিডি (মিউনিসিপ্যাল করপোরেশন অফ দিল্লি- MCD)-র উচিত ভাল কাজ করা।

প্রসঙ্গত এর আগে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক টুইটে লিখেছিলেন, ‘এখন দিল্লির মেয়র পদ নিয়ে লড়াই। ওই লড়াইতে কে কতজনকে ধরে রাখতে পারে তাই দেখার। লড়াই খুব একটা সহজ হবে না। চণ্ডীগড়ের মেয়র পদের নির্বাচনের উদাহরণ স্মরণ রাখা উচিত।’ ওই টুইটের পরেই জোর শোরগোল পড়ে যায় রাজনোইতিক মহলে। কিন্তু সেই টুইটের পর এবার ১৮০ ডিগ্রি ঘুরে গেল গেরুয়া শিবির। উল্লেখ্য বুধবার দিল্লি পুরনিগমের ফলাফল ঘোষণা হয়েছে। ২৫০ ওয়ার্ড বিশিষ্ট পুরনিগমের ক্ষমতা দখল করার জন্য ম্যাজিক ফিগার হল ১২৬। সেখানে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পেয়েছে ১৩৪টি। বিজেপির ঝুলিতে গিয়েছে ১০৪টি। কংগ্রেস জিতেছে নয়টি ওয়ার্ডে। অন্যান্যরা জিতেছে তিনটি ওয়ার্ড।

Published by:

Share Link:

More Releted News:

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে মামলার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ