বাড়িতেই বানান চন্দনকাঠ পিঠে

দুধে সেদ্ধ করলে দুধপুলি, ক্ষীরে সেদ্ধ করলে হয় ক্ষীরপুলি আর ভেজে তুলে নিলেই হয় ভাজা পুলি। এই সংক্রান্তিতে আপনার বাড়িতে হোক পিঠে নিয়ে বিলাসিতা!

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ পৌষ সংক্রান্তি। চারিদিকে নতুন গুড়ের গন্ধে ম ম করে। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করেই পিঠেপুলি বানানোর চল যুগ যুগ ধরে চলে আসছে। এক ধরনের পিঠে গ্রামবাংলায় খাওয়া হয় মাংসের ঝোল বা ডিম ভাজার সঙ্গে। শহরের মানুষদের কাছে বেশি পরিচিত পুলি আর পাটিসাপটা। চালের গুঁড়ো গরম জলে দিয়ে মণ্ড তৈরি করে ভিতরে পুর দিয়ে তৈরি হয় পুলিপিঠে। দুধে সেদ্ধ করলে দুধপুলি, ক্ষীরে সেদ্ধ করলে হয় ক্ষীরপুলি আর ভেজে তুলে নিলেই হয় ভাজা পুলি। এই সংক্রান্তিতে আপনার বাড়িতে হোক পিঠে নিয়ে বিলাসিতা! জানুন একটি অজানা পিঠের রেসিপি।

উপকরণ

ঘন করা দুধ ১লিটার, গোবিন্দভোগ চাল ১/২ কাপ, নারকেল কোরা ১/২ কাপ, নলেন গুড় স্বাদমতো, এলাচ ২ টি, তেজপাতা ১ টি, কাজুবাদাম স্বাদমতো, ঘি ১ চা-চামচ।

প্রণালী

প্রথমে গোবিন্দভোগ চাল দু’ঘণ্টা ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিন। মিশ্রণ টি যেন দানাদার থাকে। এ বার দুধ ভাল করে ফুটিয়ে নিয়ে চালের মিশ্রণটি নাড়তে থাকুন। চাল যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে, নারকেল কোরা ও নলেন গুড় দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকুন। সবশেষে এলাচ গুড়ো ও তেজপাতা মিশিয়ে মিশ্রণটি পাক ধরে এলে নামিয়ে নিন। এরপর থালায় ঘি মাখিয়ে মিশ্রণটি ঢেলে শক্ত হতে দিন। তার পর ছুরির সাহায্যে বরফির আকারে কেটে কেটে কাজু বাদাম আর পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন চন্দনকাঠ পিঠে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২