আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতোকত্তর পরীক্ষার সূচিতে বদল

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) স্নাতক (Graduation) এবং স্নাতোকত্তর (Post Graduation) স্তরের পরীক্ষার সূচিতে বদল করা হল। আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাগুলির দিন বদল করা হয়েছে বলে কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সামনে রয়েছে জেইই মেইনস পরীক্ষা। আর সেই পরীক্ষার জন্য আরও বেশি সংখ্যক পরীক্ষাকেন্দ্র চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেই চিঠির প্রেক্ষিতে আরও বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা আরও বেশি সংখ্যক কলেজে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সূচি বদল আনা হচ্ছে। জানা গিয়েছে, ২৮, ৩০, ৩১ জানুয়ারি ও ১, ২, ৩ ফেব্রুয়ারিতে স্নাতক (Graduation) এবং স্নাতোকত্তর (Post Graduation) স্তরের যে পরীক্ষাগুলি ছিল সেগুলি যথাক্রমে অনুষ্ঠিত হবে ১০, ১১, ১৩, ১৫, ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য এ বছর মাধ্যমিক পরীক্ষার সূচিতেও বদল করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিনে নির্বাচন কমিশন সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণের দিন ঘোষণা করেছে। সেই কারণে মাধ্যমিকে ইতিহাস পরীক্ষা ২৭ তারিখের বদলে ১ মার্চ নেওয়া হবে বলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে। যদিও যে পরীক্ষাকেন্দ্রে ২৭ তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল ১ মার্চ সেই কেন্দ্রে হবে পরীক্ষা। শুধু মাধ্যমিক পরীক্ষা নয়, বদল আনা হয়েছে হাই মাদ্রাসা পরীক্ষার সূচিতেও। ২৭ ফেব্রুয়ারি হাই মাদ্রাসার দ্বিতীয় ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাগরদিঘির উপনির্বাচনের কারণে সেই পরীক্ষার দিন পরিবর্তন করে করা হয়েছে ৯ মার্চ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ