চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Live Performance-এ মারাত্মক আহত কার্তিক আরিয়ান

নিজস্ব প্রতিনিধি: পর্দার অভিনেতা হওয়া সহজ, সেখানে বিষয়টা পুরোটাই পরিকল্পনা অনুযায়ী থাকে। কিন্তু বাস্তবে হিরো হওয়া মোটেও সহজ কথা নয়। হ্যাঁ, এবার রিয়েল হিরো হওয়ার এক কাহিনী প্রকাশ্যে আনলেন বলিউডের হ্যান্যসাম হাঙ্ক কার্তিক আরিয়ানের একটি ঘনিষ্ঠ মহল। আজকাল তারকাদের অভিনয়ের বাইরেও বিভিন্ন শো থাকে। সেখানে গিয়েই লাইভ পারফরম্যান্সের সময় নানারকম বিপাকে পড়তে হয় তারকাদের। কিছুদিন আগেই লাইভ পারফরম্যান্স করতে গিয়ে মারাত্মক হামলার শিকার হয়েছিলেন সোনু নিগম, এছাড়াও লাইভ কনসার্টে গিয়ে মারাত্মক ড্রোণের আঘাত পেয়েছিলেন বেনি দয়াল। এবার লাইভ পারফরম্যান্স করতে গিয়ে পায়ে চোট পেলেন কার্তিক আরিয়ান। সম্প্রতি কার্তিক আরিয়ান একটি ইভেন্টে মঞ্চে লাইভ পারফর্ম করার সময় পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

বিকাশের ঘনিষ্ঠ এক সূত্র প্রকাশ করেছে, “এটি খুবই আশ্চর্যজনক যে কার্তিক এতদিন তাঁর গোপন শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে আনেন নি। গোপন রেখেছিলেন। মঞ্চে তাঁর সঙ্গে যা ঘটেছিল তা ছোটখাটো বিষয় নয়। তাঁর আহত হওয়ার ঘটনায় সত্যিই ভয় পেয়ে গিয়ে ছিলাম।” সূত্রটি আরও জানিয়েছেন, “ইভেন্টের সমাপনী পারফরম্যান্স চলছিল এবং কার্তিক আরিয়ান তখন ‘ভুল ভুলাইয়া 2’ থেকে তাঁর সিগন্যাচার স্টেপ টি করতে গিয়েই মারাত্মক চোট পান। তাঁর গোড়ালি বাঁকা হয়ে যায় এবং তাঁর পা ফ্রিজ হয়ে যায়। তিনি তার গোড়ালি এতটাই বাঁকিয়েছিলেন যে তিনি তাঁর পা আর মঞ্চের মেঝে থেকে সরাতে পারেননি। সবাই ভেবেছিলেন, কার্তিক হয়তো ঠাট্টা করছেন। কিন্তু যখন তিনি ব্যাথার কবলে পড়ে পারফরম্যান্স থামিয়ে দেন, তখন সবাই হতবাক হয়ে গিয়েছিলাম।”

স্পষ্টতই কার্তিক মঞ্চে ২০-৩০ মিনিটের জন্য নিথর হয়ে গিয়েছিলেন, যতক্ষণ না চিকিৎসার সহায়ক আসে ততক্ষণ তিনি মঞ্চে ওইভাবেই পড়েছিলেন। এরপর চিকিৎসা দল এবং ফিজিও-থেরাপিস্ট তাঁর গোড়ালি পরীক্ষা করে তাঁকে তীব্র ব্যথা থেকে মুক্তি দেয়। এরপর তাঁকে ভ্যানে নিয়ে যাওয়া হয়। তবে এখন অনেকটা সুস্থ এবং কাজে ফিরেছেন।

Published by:

Share Link:

More Releted News:

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ